এক্সপ্লোর

Voter List Correction:ভোটার তালিকা সংশোধনে বিশেষ পর্যবেক্ষক দাবি বিজেপির

BJP Demands Special Observer:ভোটার তালিকা সংশোধনে বিশেষ পর্যবেক্ষক চায় বিজেপি। কে জে রাওয়ের মতো ভোটার তালিকা সংশোধনে পর্যবেক্ষকের দাবি করল তারা।

রুমা পাল, কলকাতা: ভোটার তালিকা সংশোধনে বিশেষ পর্যবেক্ষক (Special Observer In Voter List Correction) চায় বিজেপি (BJP)। কে জে রাওয়ের মতো ভোটার তালিকা সংশোধনে পর্যবেক্ষকের দাবি করল তারা। ডেপুটি ইলেকশন কমিশনারের (Deputy Election Commissioner) সঙ্গে দেখা করে এমনই দাবি করেছে বিজেপি। এতেই শেষ নয়। সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থাকে যুক্ত করে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এনেছে তারা। এই প্রেক্ষিতেই বঙ্গ বিজেপি নেতৃত্বের বক্তব্য, 'কে জে রাওয়ের মতো বাংলায় ভোটার তালিকা সংশোধনে বিশেষ পর্যবেক্ষক চাই।' প্রসঙ্গত, ২০০৬ সালে ভোটার তালিকা পরীক্ষার জন্য কমিশনের দায়িত্বে ছিলেন কে জে রাও। 

আর কী জানা গেল?
দিল্লি থেকে দুজন ডেপুটি ইলেকশন কমিশনার কলকাতায় এসেছেন। গত কাল, সোমবার সমস্ত জেলাশাসকদের সঙ্গে একপ্রস্ত বৈঠক হয়েছে তাঁদের। এদিন বঙ্গ বিজেপি নেতৃত্ব তাঁদের সঙ্গে দেখা করে জানায়, ভোটার তালিকা সংশোধনের জন্য কে জে রাওয়ের মতোই একজন বিশেষ পর্যবেক্ষক নিয়ে আসতে হবে। তাঁদের বক্তব্য, 'সরাসরি মুখ্যমন্ত্রী' ও 'বাংলা সহায়তা কেন্দ্র'-এর মতো সরকারি প্রকল্পগুলি যে ভাবে চলছে, তার সঙ্গে যে ভাবে বেসরকারি সংগঠন যুক্ত রয়েছে, তাতে এই ধরনের তথ্যগুলি সরাসরি তৃণমূলের কাছে পৌঁছে যাচ্ছে। এর ফলে ভোটার তালিকায় কারচুপি করা সম্ভব হবে, আশঙ্কা জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। তাই বিশেষ পর্যবেক্ষকের দাবি। বিজেপি নেতাদের আরও বক্তব্য, বহু সময়ে ভোটার তালিকায় মৃতদের নামও থেকে যায়। বা কোনও এক জায়গার ভোটাররা সেখান থেকে চলে গেলেও সেখানের ভোটার তালিকা থেকে তাঁদের নাম মোছে না, এই রকম অভিযোগও করে গিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা।

জেলাশাসকদের সঙ্গে বৈঠক...
গত কাল, জেলাশাসকদের সঙ্গে বৈঠকেও এই নিয়ে বিশদ আলোচনা হয় দুই ডেপুটি ইলেকশন কমিশনারের। সূত্রের খবর, নিজেদের জেলা নিয়ে বিশদ প্রেজেন্টশন দিতে হয় জেলাশাসকদের। কোন জেলার সার্বিক পরিস্থিতি কী, তা নিয়েই প্রেজেন্টেশন। তা ছাড়া, ২০১৯ সালের সাধারণ নির্বাচন বা ২০২১ সালের বিধানসভা ভোটে যে সব জায়গা স্পর্শকাতর ছিল, তাদের পরিস্থিত নিয়েও রিপোর্টে উল্লেখ করতে হয়।  আজও রাজ্য় সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দুই ডেপুটি ইলেকশন কমিশনার। এরই মধ্যে বঙ্গ বিজেপির নেতাদের এই সাক্ষাৎ ও বিশেষ পর্যবেক্ষকের দাবি। 

আরও পড়ুন:১১ দিনের বিদেশ সফরে মমতা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে কারা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget