এক্সপ্লোর

Hiran Chatterjee : তৃণমূলে যোগ দেওয়া মাত্রই দেওয়া হয় 'চোর ও দুর্নীতির ভ্যাকসিন', নুসরত-দেবকে আক্রমণ হিরণের

BJP : অভিনেতাদের বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান ও দলবদলের জেরে অনেকদিন আগেই, আড়াআড়ি ভাগ হয়ে গেছে টলিউড। কিন্তু তাঁদের মধ্যে ব্যক্তিগত আক্রমণও মাঝেমধ্য়ে চরম জায়গায় পৌঁছচ্ছে, তাও স্পষ্ট হয়ে উঠছে বারবার।

ভাস্কর মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, বীরভূম : তৃণমূলে যোগ দেওয়া মাত্রই দেওয়া হয় 'চোর ও দুর্নীতির ভ্যাকসিন'। দুর্নীতি ইস্যুতে নুসরত জাহান, দেব, সায়নী ঘোষকে আক্রমণ করে, এই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এই নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি দেব। ফোন ধরেননি নুসরত, সায়নী। অনেকদিন হিট সিনেমা দিতে না পেরে, হিংসায় এই কথা বলছেন। হিরণকে কটাক্ষ কুণাল ঘোষের।

রাজনীতির মঞ্চ আলাদা হলেও পেশাগত ভাবে প্রত্যেকেই বড় পর্দার মুখ। কিন্তু দুর্নীতি ইস্যুতে, ফের তৃণমূল সাংসদ দেব (Dev), যুব তৃণমূলের রাজ্য় সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নিশানা করলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে এবার তাঁর নিশানায় আরেক তৃণমূল সাংসদ নুসরত জাহানও (Nusrat Jahan)।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam) সায়নী ঘোষকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। অন্যদিকে রাজারহাটে ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে, আগামী মঙ্গলবার নুসরত জাহানকে তলব করেছে ED। গরুপাচার কাণ্ডে ইতিমধ্য়েই ED জেরা করেছে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবকে। 

এই প্রেক্ষাপটেই শনিবার তারাপীঠে পুজো দিতে গিয়ে, তাঁদেরকে একযোগে তীব্র কটাক্ষ করলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। তবে হিরণের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি দেব। বারবার যোগাযোগ করা হলেও, ফোন ধরেননি তৃণমূল সাংসদ নুসরত ও যুব তৃণমূল নেত্রী সায়নী।

অন্য় কোনও দল থেকে বিজেপিতে যোগ দিলেই, তাঁদের বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত থেমে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। যা নিয়ে প্রায়শই বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার তৃণমূলকে ভ্যাকসিন কটাক্ষ করলেন হিরণ। বিজেপি বিধায়কের মন্তব্য, তৃণমূলে যোগ দিলেই দেওয়া হয়, 'চোর এবং দুর্নীতির ভ্যাকসিন'।

শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে, হিরণকে পাল্টা খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের খোঁচা, 'হিরণ অনেকদিন হিট সিনেমা দিতে পারেনি, সেই জায়গা থেকে একটু হিংসা করে এই কথা বলছেন। পাশাপাশি তিনি সিবিআই-এর এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ঘোরে, ওর যখন চোর সম্পর্কে এত ধারনা, তাহলে তাঁকে পাশে নিয়ে ঘোরে কেন?'

অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান ও দলবদলের জেরে অনেকদিন আগেই, আড়াআড়ি ভাগ হয়ে গেছে টলিউড। কিন্তু তাঁদের মধ্যে ব্যক্তিগত আক্রমণও মাঝেমধ্য়ে চরম জায়গায় পৌঁছচ্ছে, তাও স্পষ্ট হয়ে উঠছে বারবার।

আরও পড়ুন- OTP বা CVV নম্বর ছাড়াই গায়েব অ্যাকাউন্টের টাকা ! আধার এনাবলড পেমেন্ট সিস্টেমে প্রতারণার অভিযোগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget