এক্সপ্লোর

JP Nadda : 'পিসি আর ভাইপোর পরিবারবাদ চলছে বাংলায়' সুর চড়ালেন নাড্ডা, বিজেপি নেতাদের সঙ্গে সারলেন বৈঠক

BJP : হাওড়ার দেউলটিতে পঞ্চায়েত রাজ সম্মেলনের সূচনা করে জে পি নাড্ডা যান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাসভবনে।

দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও সুনীত হালদার, কলকাতা : পরিবারতন্ত্রের অভিযোগে নাম না করে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। বাংলার আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতন, একের পর এক অভিযোগ নিয়ে সুর চড়ালেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বললেন, বাংলা সংক্রান্ত সমস্ত রিপোর্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীকে দিয়েছেন। নাড্ডার তোলা যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

নরেন্দ্র মোদি (Narendra Modi) বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলিকে পরিবারতন্ত্রের অভিযোগে লাগাতার নিশানা করছে বিজেপি। এবার বাংলায় এসে, সেই অস্ত্রেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বিঁধলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ফের তাঁর মুখে শোনা গেল পিসি-ভাইপো শব্দবন্ধ! তাঁর আক্রমণ, 'পিসি আর ভাইপোর পরিবারবাদ চলছে বাংলায়'।

শুধু তাই নয়, আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল (TMC) পরিচালিত সরকারকেও একহাত নেন মোদির সেনাপতি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, 'আমি সব রিপোর্ট গৃহমন্ত্রীকে দিয়েছি। দেখবেন দুধে কা দুধে, পানিকা পানি হবে। বলে যাচ্ছি। বাংলা আজ সংকটে। গনতন্ত্র ধ্বংস হছে। গুন্ডামি হচ্ছে। জঙ্গলরাজ চলছে।'

সম্প্রতি, মণিপুরে দুই মহিলার ওপর অকথ্য নির্যাতনের ভিডিও সামনে আসার পর, দেশজুড়ে বিতর্ক শুরু হয়। এনিয়ে সংসদে মোদি সরকারের বিরুদ্ধে একসুরে হয় বিরোধীরা। পাল্টা কৌশল হিসেবে বিরোধী শাসিত রাজস্থান, ছত্তীসগঢ়, বাংলার মতো রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। এদিনও সেই পথেই হাঁটেন নাড্ডা। সুর চড়িয়ে তাঁর আক্রমণ, 'মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ৭৪ শতাংশ ঘটনা ঘটেছে বাংলায়। নারী পাচারে এক নম্বরে আছে বাংলা'। 

শনিবার হাওড়ার দেউলটিতে পঞ্চায়েত রাজ সম্মেলনের সূচনা করে জে পি নাড্ডা যান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাসভবনে। সেখানে 'আমার মাটি, আমার দেশ' কর্মসূচির সূচনা করেন। কথা সাহিত্যিকের বাসভবন প্রাঙ্গন থেকে সংগ্রহ করা হয় মাটি। এরপর ভিজিটরস্ বুকে নিজের মতামতও নথিবদ্ধ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।              

আরও পড়ুন- 'পঞ্চায়েত ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে', তীব্র আক্রমণ মোদির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget