এক্সপ্লোর

Durga Puja Rally: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে মুখ্যমন্ত্রীর ডাকে পদযাত্রা, কটাক্ষ অমিত মালব্যর

Amit Malviya On Durga Puja Rally:"এই স্বীকৃতির নেপথ্যে মমতার কোনও ভূমিকা নেই। স্বীকৃতি মিলেছে মোদি সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রচেষ্টায়।'' ট্যুইট করে দাবি বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর। 

কলকাতা: দুর্গাপুজোকে (Durga Puja 2022) স্বীকৃতি, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ডাকে পদযাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর (Amit Malviya)। এদিন ট্যুইটারে তিনি লিখেছেন, "দুর্গাপুজোকে ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কৃতিত্ব বলে দাবি করছেন। সত্যিটা হল, এই স্বীকৃতির নেপথ্যে মমতার কোনও ভূমিকা নেই। স্বীকৃতি মিলেছে মোদি সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রচেষ্টায়।'' ট্যুইট করে দাবি বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর। 

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা: দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা। মিছিলে থাকছেন না ইউনেস্কোর প্রতিনিধিরা। রেড রোডের অনুষ্ঠানে তাঁদের সম্বর্ধনা জানানো হবে। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে শোভাযাত্রা পৌঁছবে রেড রোডে। তার আগে গিরিশ পার্কে জড়ো হবে ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজোগুলির উদ্যোক্তারা। উত্তর কলকাতার পুজোর উদ্যোক্তারা জড়ো হবেন বিবেকানন্দ রোডে। পোস্তা উড়ালপুলের দিকে জড়ো হবেন দক্ষিণ কলকাতার পুজো কমিটিগুলির প্রতিনিধিরা। অন্যদিকে, সল্টলেক ও হাওড়া থেকে আসা পুজো কমিটিগুলির উদ্যোক্তারা জড়ো হবেন শ্যামবাজারে। গিরিশ পার্ক থেকে সম্মিলিত মিছিল এসে জড়ো হবে জোড়াসাঁকোয়। সেখান থেকে মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি। 

বঙ্গের দুর্গাপুজোর হেরিটেজ শিরোপা লাভকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা এই কর্মসূচির গায়েও লাগল রাজনীতির রং। মঙ্গলবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়ে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু, এই নিয়ে আপত্তির কথা জানিয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, “আমি যাব না, আসলে এটায় ওঁর কৃতিত্ব নেই, তাই তাম ঝাম করছে।’’ দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফূর্তি করুন।  বোম্বাগড়ের রাজা হয়ে থাকতে চান মুখ্যমন্ত্রী।’’

আরও পড়ুন: Durga Puja Rally: ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ মমতার পদযাত্রা, গাড়ির রুটবদল শহরে

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget