এক্সপ্লোর

Anirban Ganguly Attacks Mamata Banerjee: "মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা", অপরাজিতা বিল নিয়ে মমতাকে কটাক্ষ বিজেপি নেতার

RG Kar Doctor death Case: অপরাজিতা বিল পাস করে রাজ্যের মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কটাক্ষ করে একথাই বললেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) পাস হয়েছে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল। গোটা দেশের মধ্যে এই ধরনের বিল প্রথম বলে বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। 

তারপরই এই বিল পাসের নামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের চোখে ধুলো দেওয়ার, তাঁদের বোকা বানানোর চেষ্টা করছেন বলে কটাক্ষ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 

সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়ে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের প্রধান অনির্বাণবাবু বলেন, "২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। তারপর ২০১২ সালে পার্ক স্ট্রিট, হাঁসখালি, কামদুনি ও অন্যান্য জায়গায় মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। রেকর্ডে রয়েছে এই ধরনের বিষয়গুলিতে মুখ্যমন্ত্রীর কী মানসিকতা ছিল। হয় তিনি এই ধরনের ঘটনাগুলিকে নিয়ে মজা করেছেন অথবা নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। আজকে যে আইন পাস করানো হয়েছে তাও লোক দেখানো। তিনি মনে করছেন এই আইন আনার পর সব ধরনের প্রতিবাদ বন্ধ হয়ে যাবে। মৃত্যু হবে সমস্ত প্রতিবাদী কণ্ঠের। তাঁর উচিত আরজি কর মেডিক্যাল ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিষয়ে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করা। কেন এখনও পর্যন্ত সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দফতর থেকে বরখাস্ত করা হয়নি।"

 

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের কিছুক্ষণ পরেই জানা যায় সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তিনি ও তাঁর ঘনিষ্ঠ তিনজনকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। তারপরই জানা যায়, স্বাস্থ্য দফতর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Protest: 'আপোস করিনি, আপোস করব না', রাজ্য সরকারের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান সুদীপ্তার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget