এক্সপ্লোর

Jitendra Tiwari: নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে জিতেন্দ্র, মাঝরাস্তা থেকে ফিরতে হল বিজেপি নেতাকে

Pandaveswar News: পাণ্ডবেশ্বরের রামনগরে, একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, এখানকার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra tiwari)  রাস্তা আটকানোর অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বরে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গেও বচসায় জড়ালন বিজেপি নেতা। পাল্টা তাঁর বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ তুলেছে তৃণমূল। শেষ মেশ মাঝরাস্তা থেকে ফিরতে হল জিতেন্দ্রকে। 

নিজের এলাকা পাণ্ডবেশ্বরেই বিক্ষোভর মুখে পড়লেন জিতেন্দ্র তিওয়ারি

নিজের এলাকা পাণ্ডবেশ্বরেই, বাধার মুখে, প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি নেতাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন তাঁর পুরনো দল, তৃণমূলের কর্মীরা। তাঁকে লক্ষ্য করে উঠল 'গো ব্যাক' স্লোগান। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন জিতেন্দ্রও।রবিবার

পাণ্ডবেশ্বরের রামনগরে, একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, এখানকার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। কিন্তু, পথে ফুলবাগান মোড়ে তৃণমূলের একটি অনুষ্ঠান চলছিল। অভিযোগ সেখানেই বিজেপি নেতার গাড়ি আটকানো হয়। শুরু হয় বিজেপি নেতাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলে তাদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন জিতেন্দ্র। 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘শুভশ্রীর বাচ্চাটা খুব স্মার্ট, ছবি চেয়ে দেখি’, জাগো বাংলার অনুষ্ঠানে মমতার মুখে ইউভানের নাম

তাঁকে ঘিরে বিক্ষোভ নিয়ে জিতেন্দ্র বলেন, "এত ভয়, আমি আসাতে এত ভয়, আর পুলিশ প্রশাসনকে জানিয়ে আসি। রাস্তা জ্যাম করে আমাকে যেতে দেবে না। কেন এত ভাল কাজ করেছো তো, আমি গেলে এত চিন্তা কেন? আমি গেলে এত চিন্তা কেন? আমি তো এখানের এক্স এমএলএ। তোমরা নিজের ভাল কাজ করো, আমিও নিজের মতো করে করব। এখন এত ক্ষমতা, এত ক্ষমতা, এত ক্ষমতা।"

জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে গো-ব্যাক স্লোগান, পুলিশের সঙ্গেও বচসা বিজেপি নেতার

পাণ্ডবেশ্বরে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা তৃণমূল নেতা যমুনা ধীবর। তিনি বলেন, "আমাদের অনুষ্ঠান চলছিল, মহিলা কর্মীরা কিছুক্ষণ পর যেতে বলেন, ওরাই তখন ধাক্কা দেয়, ধস্তাধস্তি করে।" শেষ মেশ রামনগরের অনুষ্ঠানে না গিয়েই ফিরতে হয় জিতেন্দ্র তিওয়ারিকে।  তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বার বিক্ষওভের মুখে পড়েছেন জিতেন্দ্র। তাঁকে দেখে উঠেছে স্লোগান। বরাবরই এ নিয়ে তৃণমূলকে দুষেছেন তিনি।

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আরও এক ম্যানেজার, কিন্তু কোথায় গা-ঢাকা দিয়েছেন পাথর ব্যবসায়ী ?
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget