এক্সপ্লোর

Jitendra Tiwari: কোর্টে নিজের হয়েই সওয়াল জিতেন্দ্রর, চাইলেন দু’দিনের হেফাজতও, হুঁশিয়ারি তৃণমূলকে

Asansol News: আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্রকে।

কলকাতা: নয়ডায় গ্রেফতারির পর রাতেই আনা হয় কলকাতায়। তার পর সকালেই আদালতে পেশ। আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করলেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। সেখানে আপনা থেকেই নিজের জন্য় দু'দিনের পুলিশি হেফাজত চান তিনি। পুলিশ আবার ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন জানায়। শেষ মেশ দুই পক্ষের সওয়াল-জবাবের পর আট দিনের জন্য জিতেন্দ্রকে পুলিশি হেফাজতে পাঠায় পুলিশ। আগাীম কাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তাই জামিনের আবেদন জানাননি জিতেন্দ্র (Asansol News)।

কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় গ্রেফতার জিতেন্দ্র

আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্রকে। অনিচ্ছাকৃত হত্যার মামলা রয়েছে। যদিও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি জিতেন্দ্রর। এ দিন সংবাদমাধ্যমে জিতেন্দ্র বলেন, "২০২৪-এ এর জবাব দেবেন আসানসোলবাসী। অপেক্ষা করুন। শেষ কথা তৃণমূল বা পুলিশ বলবে না। আসানসোলের মানুষ শেষ কথা বলবেন। বদলা নেওয়ার ইচ্ছে, কিন্তু এ সব করে আমাদের দমানো যাবে না। আসানসোলে খুন হল, কেউ গ্রেফতার হল না। একটা দুর্ঘটনায় কয়েক জন মারা গেল, দুঃখজনক ঘটনা বটে, কিন্তু তার জন্য গ্রেফতার করা হল আমাকে।"

আরও পড়ুন: Recruitment Scam: শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে ফের জিজ্ঞাসাবাদ শুরু ইডির

তবে জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বোকা বোকা কথা। বাংলার মানুষ কী জবাব দিয়েছেন ২০২১ সালে, তা দেখা গিয়েছেন। অন্যায় করেছেন। এটা প্রশাসনিক বিষয়। এর সঙ্গে রাজনীতির কী যোগ! চূড়ান্ত অব্যবস্থায় কিছু লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, আহত করে, উদ্ধারে ফিরে এলেন না কেন? ওঁরা তো ওখানেই ছিলেন! অন্য জায়গায় আড্ডা দিচ্ছিলেন। ফিরে এলেন না কেন? দায়িত্বজ্ঞাবহীনের মতো পালিয়ে গেলেন! গ্রেফতারির সিদ্ধান্ত সঠিক। একই মামলায় শুভেন্দু অধিকারীকেও গ্রেফতার করা উচিত।"

গতবছরের ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী, জিতেন্দ্র-পত্নী চৈতালি তিওয়ারির ২৭ নম্বর ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ একঝাঁক বিজেপি নেতা। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও। গত ২৩ ফেব্রুয়ারি, জিতেন্দ্র, চৈতালি-সহ পাঁচ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর পরই গতকাল উত্তরপ্রদেশের নয়ডায় যমুনা এক্সপ্রেস থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সুপ্রিম কোর্টে এখনও শুনানি বাকি।

অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ

সেই ঘটনায় পুলিশের এফআইআর-এ জিতেন্দ্র, তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ একাধিক নাম ছিল। অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। নিহতদের আসানসোলের কাল্লার বাসিন্দা চাঁদমণি দেবী, ঝালি বাউড়ি এবং রামকৃষ্ণডাঙার ১২ বছরের প্রীতি সিংহ হিসেবে শনাক্ত করা যায়। সেই ঘটনায় গ্রেফতারও করা হয় কয়েক জনকে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বারুইপুরকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের, ১% গাফিলতি থাকলেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee:প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
প্রথমবার হাজিরা দেননি, 'DJ' মন্তব্য মামলায় আজ অভিষেকের গলার স্বরের নমুনা দিতে নির্দেশ, এবার কী করবেন তিনি ?
Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget