এক্সপ্লোর

Suvendu Adhikari : 'কালো দিনের দ্বিতীয় বর্ষপূর্তি', শুভেন্দুর ট্যুইট-নিশানায় তৃণমূল সরকার

BJP : আজই রাজ্যজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি

কলকাতা : তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার ট্যুইট, '২০২১-এর ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট-পরবর্তী ভয়াবহ হিংসা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের (Black Day) দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।' তৃতীয় তৃণমূল সরকারের (TMC-Led Government) দ্বিতীয় বর্ষপূর্তিতে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

এদিকে আজই রাজ্যজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি। গঙ্গায় তর্পণ কর্মসূচিও আছে গেরুয়া শিবিরের, জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  

আরও পড়ুন ; 'ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে', নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের

যুযুধান দুই পক্ষের তরজা অব্যাহত-

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত এক দল অপর দলকে লক্ষ্য করে আক্রমণ শানাচ্ছে। বিশেষ করে চড়ছে তৃণমূল-বিজেপির দ্বৈরথ। এক দলের নেতা অপর দলের নেতাকে বিঁধে চলেছেন নাগাড়ে। এই পরিস্থিতিতে আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় পুলিশ মোতায়েন নিয়ে প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মনোজ মালব্যকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যের কোষাগারে কত টাকা জমা পড়েছে। এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এদিকে অভিষেকের নিশানায় বিদ্ধ হয়েছেন শুভেন্দু অধিকারীও। 'ও তৃণমূলের লক্ষ্মী! বিজেপিতে যত থাকবে, বিজেপি তত মায়ের ভোগে যাবে।' উত্তর দিনাজপুরের করণদিঘির সভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে বিরোধী দলনেতাও নাম না করে অভিষেককে বিজেপির লক্ষ্মী বলে কটাক্ষ করেছিলেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

পঞ্চায়েত ভোটের আগে একে অপরের প্রতি বিশেষণ প্রয়োগের এই ধারা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছয়, সেটাই দেখার বিষয়। 

আরও পড়ুন ; বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget