এক্সপ্লোর

Suvendu Adhikari: 'নারী-নির্যাতন নিয়ে কোনওদিন একটা শব্দ কোথাও বলেননি কেন ?' শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

West Bengal News: আইনশৃঙ্খলা ইস্যুতে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, বহিরাগতরা জড়িত বলে জানা গেছে।
  • মুখ্যমন্ত্রী নারী নির্যাতন নিয়ে চুপ কেন, এই প্রশ্ন তুললেন শুভেন্দু।
  • জলপাইগুড়িতে ১৩ বছরের কিশোরীর ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ।
  • রাজ্যে নারী নির্যাতন বাড়ছে, অপরাধীরা অবাধে ঘুরছে, অভিযোগ শুভেন্দুর।

কলকাতা : "এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন-কন্যা-দিদি-নারীর নির্যাতন নিয়ে কোনওদিন একটা শব্দ কোথাও বলেননি কেন ?" দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের আবহে এই প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা। আইনশৃঙ্খলা ইস্যুতে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "শেষ আমরা শুনেছিলাম (নারী নির্যাতন নিয়ে মন্তব্য), অভয়ার ঘটনায় ১৪ অগাস্ট, ২০২৪ বেহালায়। Freedom At Midnight-এর অনুষ্ঠানে...ওঁর বাবা-মা চাইলে তো আমি ১০ লক্ষ দিতেই পারি। তারপর থেকে ওঁর মুখ থেকে কোনও কথা শোনা যায়নি।"

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। দ্বিতীয় বর্ষের MBBS পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খেতে যান ওই ছাত্রী। অভিযোগ, ফেরার সময় ২-৩ জন যুবক তাঁদের পথ আটকায়। একজন ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেয়। আরেকজন তাঁকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নির্যাতিতার সঙ্গী তাঁকে ওই মেডিক্যাল কলেজেই ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার সঙ্গীর ভূমিকাও। এই আবহে এদিন সাংবাদিক বৈঠক করে নারী নির্যাতন ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি তুললেন একাধিক অভিযোগও।

শুভেন্দু বলেন, "মর্যাদা, সম্মান এরাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভূলুন্ঠিত হচ্ছে। গত বছর ৯ অগাস্ট অভয়ার ঘটনার দিন বা তার পরবর্তী সময়ে এখন পর্যন্ত গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের ওপর নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন। আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব। একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়ায় এসে গিয়েছে। দুর্গাপুরের ঘটনা। যদিও গতকাল রাত দেড়টা-দুটো থেকে আমরা বিষয়টা জানি। অপরটি, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারের...সপ্তম শ্রেণির ছাত্রী,বয়স ১৩ বছর...তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছে...এই ব্যক্তির নাম ডালিম মহম্মদ। তার বয়স ৬১। ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয়, সে যখন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যায় পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে ? অভিযুক্ত গ্রেফতার হয়েছে। কিন্তু, এরা পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget