এক্সপ্লোর

Amit Shah Rally: 'TMC আটকালে গঙ্গার জলে চোবাবেন..', শাহর সভার আগে হুঁশিয়ারি BJP বিধায়কের

BJP MLA Threats TMC: অমিত শাহর সভার প্রস্ততি কর্মসূচির মাঝে হুঁশিয়ারি, কী বললেন ওন্দার বিজেপি বিধায়ক ?

পূ্র্ণেন্দু সিংহ,বাঁকুড়া: রাত পোহালেই শাহর সভা, তার আগে জোর হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের। তৃণমূলের লোকজন যদি রাস্তা আটকায়, গাড়ি থেকে নেমে টুঁটিটা ধরে গঙ্গার জলে চোবাবেন। অমিত শাহর সভার প্রস্ততি কর্মসূচিতে এইভাবেই হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক। চড়ের পাল্টা কামড়ানোরও নির্দেশ দিলেন অমরনাথ শাখা। কলকাতায় সভায় লোক হবে না বলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

ওন্দার বিজেপি বিধায়ক বলেছেন, 'তৃণমূল নাকি বলছে, আমাদেরকে কোথাও কোথাও আটকাতে পারে। আপনাদের বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস যদি রাস্তা আটকায়, গাড়ি থেকে নেমে টুঁটিটা ধরে ওই বাসটাতে তুলবেন, আর গিয়ে গঙ্গার জলে চোবাবেন।' মূলত, এক দিন পরই, বুধবার কলকাতায় সভা করতে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগে ক্রমেই চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। তারই মধ্যে বিজেপির প্রচার ঘিরে থামছে না তরজা। চলছে হুমকির পাল্টা হুঁশিয়ারি। 

রবিবার হুগলির চুঁচুড়ায় বিজেপির পোস্টারের নীচেই পাল্টা হুমকি পোস্টার দেখা গেছিল। যেখানে লেখা আছে, এলাকা থেকে যারা অমিত শা-র সভায় যাবেন তাদের এলাকা ছাড়া করা হবে।একই দিনে বাঁকুড়ার পুঞ্চায়, ধর্মতলার সমাবেশের প্রস্তুতি সভায় তৃণমূলকে পাল্টা হুমকি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সভায় যেতে বাধা দিলে,তৃণমূল কর্মীদের টুঁটি চেপে, গঙ্গায় চোবানোর হুমকি দিলেন তিনি। চড় মারলে পাল্টা কামড়ে দেওয়ারও পরামর্শ দিলেন বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, অনুমতি বিতর্কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করছে বিজেপি। বুধবার সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সেই মেগা সভার মঞ্চ তৈরির খুঁটি পুজো হল রবিবার। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! বিজেপি সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে যাবে রেস কোর্স গ্রাউন্ডে। দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত মঞ্চে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

রাজ্য বিজেপির বিধায়ক ও সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেছেন, বরাবরই তারা প্রতিহিংসার রাজনীতি করেছে এবং এখন বুঝতে পারছে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। যে বাংলার মানুষ বঞ্চিত আপনার সরকার ও আপনার দ্বারা বঞ্চিত, তাদের সভা আটকানোর জন্য এই আদালত থেকে ওই আদালত দৌড়ে বেড়াচ্ছেন। কীসের ভয়? বুধবারের সভায়, ত্রিস্তরীয় মঞ্চ তৈরি করা হচ্ছে। তার মধ্যে একটিতে অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে রাজ্য নেতৃত্ব এবং তৃতীয় মঞ্চ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিতদের জন্য।

আরও পড়ুন, মঙ্গলে পেট্রোলের দরে স্বস্তি আজমিরে, কী দাম কলকাতায় ?

তৃণমূল কংগ্রেস বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওইখানে সভা করছে কারণ হোয়াট তৃণমূল কংগ্রেস থিংস টুডে অল আদার পার্টি থিংস টুমোরো। ওখানে সভা করলেই নাকি সংগঠন হবে। আরে একুশে জুলাই আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। আমরা মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মরে যেতেন। কটা লড়াই লড়েছে কত রক্ত দিয়েছে? আবাস যোজনায়-সহ বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত আন্দোলন টেনে নিয়ে গিয়েছিল তৃণমূল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget