এক্সপ্লোর

Ashok Lahiri: কেউ কেউ হতে পারে, শাসকদলের সবাই চোর নয়, বললেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি

SSC Scam: চপ শিল্প দিয়ে শিল্পায়নের উন্নয়ন সম্ভব নয়, মত অশোকের।

কলকাতা: কর্মসংস্থান থেকে শিল্পায়ন, রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি (Ashok Lahiri)। অর্থনীতি সংক্রান্ত একটি বিলের আলোচনায় মঙ্গলবার বিধানসভায় (West Bengal Assembly) তিনি বলেন, "শিল্পায়নের জন্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। কিন্তু পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পায়নের উন্নয়ন সম্ভব নয়।"

বিধানসভায় তৃণমূল-বিজেপি জোর তরজা

দুর্নীতি মামলায় সম্প্রতি শাসকদলের একের পর এক নেতা। তা নিয়ে যদিও সুর নরম করতে দেখা যায় অশোককে। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধীপক্ষের সবাই চোর। আমি মনে করি না, শাসক দলের সবাই চোর। কেউ কেউ চোর হতে পারেন।"

অন্য রাজ্যের তুলনা টেনে অশোক আরও বলেন, "সরকার যতই বলুক এগিয়ে বাংলা, আসলে বাংলা পিছিয়ে যাচ্ছে। মাথা পিছু আয়ে পশ্চিমবঙ্গ পিছিয়ে। পশ্চিমবঙ্গের তুলনায় এগিয়ে কর্নাটক,, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্য।"

আরও পড়়ুন: Department of School Education: ছাত্রের অভাবে ধুঁকছে কত স্কুল, রিপোর্ট চাইল রাজ্য

অশোক আরও বলেন, "এই সরকারের ঋণের বোঝা ক্রমণ বাড়ছে। সুদ রাজস্বের তুলনায় কুড়ি শতাংশ বেড়েছে। আগামি দিনে বেতন-পেনশন দেওয়াই সমস্যা হবে। সরকারের তহবিলে টাকা নেই। প্রকল্পের পর প্রকল্প ঘোষণা করে চলেছে। জনকল্যাণ প্রকল্পে ক্ষতি নেই। কিন্তু, মাঝে মাঝে মনে হয় এটা ঘোষণার সরকার হয়ে যাচ্ছে। ঘোষণার সরকার না হলে বাস্তবায়নের সরকার হোক।"

শিল্পায়নের জন্য পরিকাঠামোর উন্নয়ন দরকার। কিন্তু পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না। চপ শিল্প দিয়ে শিল্পয়নের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন অশোক। তাঁর কথায়,  "রাজ্যজুড়ে দুর্নীতি দেখা যাচ্ছে। আর এই দুর্নীতি হচ্ছে. আর্থিক সঙ্কটের প্রতিফলন। মানুষ যখন দেখে সৎ ভাবে রোজগার করে কিছু হবে না, তখন দুর্নীতির পথে যায়। সৎ ভাবে চাকরি পাচ্ছে না, তাই চাকরি চুরি হচ্ছে। আমরা পুকুর চুরি-কুয়ো চুরির কথা শুনেছি। এখন চাকরি চুরির কথা শুনছি।"

এর পাল্টা, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। বাংলার ভাল চাই যখন বলছেন, তখন বাংলার জন্য কেন কেন্দ্রকে বলছেন না? আর মুখ্যমন্ত্রী বিরোধীদের সবাইকে চোর বলেননি।"

চপ শিল্পে উন্নয়ন সম্ভব নয়, বললেন অশোক

'চপশিল্প' কটাক্ষ নিয়ে চন্দ্রিমার যুক্তি,  "কেউ চপ ভেজে রোজগার করলে, তাকে ছোট করবেন না। আপনাদের রিসর্টে বৈঠক হয়। কোটি কোটি টাকা খরচ হয়। কিন্তু, যারা পরিশ্রম করে চপ ভেজে আয় করে, তাদের হীনম্মন্যতায় ফেলবেন না।" শুধু চোর বলে কটাক্ষ করলে হবে না, চুরি প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন চন্দ্রিমা। তিনি জানান, দোষ প্রমাণ হলে, শাস্তি হবে অবশ্যই। 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget