এক্সপ্লোর

West Bengal Assembly: অধ্যক্ষের ডাকা ওরিয়েন্টশন কোর্সে যোগ বিজেপি বিধায়কদের, ক্লাস নিলেন সৌগত রায়

Speaker Calls Orientation Course:বিধানসভায় স্পিকারের ডাকা ওরিয়েন্টশন কোর্সে যোগ দিলেন বিজেপি বিধায়করা। হাজির মনোজ টিগ্গার নেতৃত্বে ৫ সদস্যের দল। কী ভাবে প্রশ্ন করতে হবে বিধায়কদের, তা নিয়ে ক্লাস নিলেন সৌগত রায়।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বিধানসভায় স্পিকারের (speaker of west bengal assembly) ডাকা ওরিয়েন্টশন কোর্সে (orientation course) যোগ দিলেন বিজেপি বিধায়করা (BJP MLA)। হাজির মনোজ টিগ্গার নেতৃত্বে ৫ সদস্যের দল। কী ভাবে প্রশ্ন করতে হবে বিধায়কদের, তা নিয়ে ক্লাস নিলেন সৌগত রায় (sougata roy)। ৮ তারিখ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে অধ্যক্ষের ডাকা ওরিয়েন্টশন কোর্সে হাজির মেরেকেটে ৭০ জন বিধায়ক।

কী ছবি?
২৯৪ জন বিধায়কের মধ্যে দুপুর পর্যন্ত ৭০ জন এই ওরিয়েন্টশন কোর্সে যোগ দিয়েছেন। বিরোধীরা প্রথমে ছিলেন না। কিন্তু পরে মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপির পাঁচ বিধায়ক তাতে যোগ দেন। সৌগত রায় ক্লাস নিয়েছেন। প্রিভিলেজ কমিটি কী ভাবে কাজ করে, কী ভাবে প্রশ্ন করতে হয়, তা নিয়ে ক্লাস নেন সৌগত। এই কোর্সে যোগ দেওয়া হবে কিনা তা নিয়ে বিরোধী শিবিরের মধ্যেই যথেষ্ট বিভ্রান্তি ছিল। প্রথমে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এসে সই করেও তা কেটে দেন। পরে সাংবাদিকদের বিবৃতি দিয়ে জানান, এই ধরনের কোর্সের কোনও মূল্য নেই। কারণ এখানে যা শেখানো হয়, তা বাস্তবে কখনও কার্যকরী হয় না। কিন্তু এর কিছুক্ষণ পরেই তিনি দেখতে পান, মনোজ টিগ্গা-সহ বিজেপির অন্যান্য বিধায়করা কোর্সে আসছেন। তিনি ফের তাঁদের সঙ্গে ভিতরে ঢুকে প্রশিক্ষণ নিতে শুরু করেন। প্রসঙ্গত, গত বার রাজ্য রাজনীতিতে নয়া আলোড়ন ফেলে অধিবেশন 'স্থগিত' করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

অতীতে তোলপাড়...
সে বার গণমাধ্যমে জানিয়ে রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।ট্যুইটে  লিখেছিলেন, ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত।’ সব মিলিয়ে চরমে পৌঁছয় বিধানসভার সঙ্গে রাজ্যপালের সংঘাত। তার আগে, গত ২৬ জানুয়ারি বিধানসভায় বেনজির সংঘাত প্রকাশ্যে আসে। রাজ্যপালের বিরুদ্ধে কড়া অবস্থান নেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার পর, গণমাধ্যমে বিধানসভার অধিবেশন স্থগিত করার কথা ঘোষণা করলে  তিনি বলেন, ভবিষ্যতে রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে আগে কারণ জানতে চাইব। সেখানে ওঁর কী ভূমিকা হবে। এর আগে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে অধ্যক্ষকে বেনজির আক্রমণ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার ২৪ ঘণ্টার মধ্যে, কড়া বার্তা এল বিধানসভার অধ্যক্ষের তরফে। তিনি বলেছেন,  ‘এবার রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে কারণ জানতে চাওয়া হবে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করতে বিধানসভায় এসেছিলেন জগদীপ ধনকড়। এর পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই, অধ্যক্ষকে বেনজির আক্রমণ করেন তিনি। বলেছিলেন, অধ্যক্ষ মনে করেন, রাজ্যপালের বিরুদ্ধে যা খুশি বলার অধিকার তাঁর আছে। তিনি কি নিজেকেই আইন ভাবছেন? আমি এসব অনাচার বরদাস্ত করব না। অধ্যক্ষ যেন এরপর গর্ভনরের ভাষণ ব্ল্যাক আউট না করেন। তাহলে আইনের মোকাবিলা করতে হবে তাঁকে। 

আরও পড়ুন:'মামলা ঝুলে থাকলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না' ফের CBI-র তদন্তে ক্ষোভপ্রকাশ বিচারপতি বসুর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget