এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়িতে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি সাংসদ, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Jalpaiguri News: ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য টাকা বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে সেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে জলপাইগুড়ি জেলায় বাগযুদ্ধে জড়াল বিজেপি আর তৃণমূল। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: একশো দিনের কাজে (100 days work) পুকুর নয়, সমুদ্র চুরি হয়েছে রাজ্যে! কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট তুলে ধরে তীব্র আক্রমণ জলপাইগুড়ির (Jalpaiguri) বিজেপি (BJP) সাংসদের। 'একশো দিনের কাজে ভারত সেরা বাংলা। পারলে সিবিআই তদন্ত করান।' পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)।

১০০ দিনের কাজে ফের রাজনৈতিক তরজা শুরু

জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায়ের বিস্ফোরক দাবি, 'জলপাইগুড়ি জেলায় একশো দিনের কাজে পুকুর নয়, সমুদ্র চুরি হয়েছে। তার জন্যই বন্ধ হয়েছে কেন্দ্রীয় টাকা আসা। যতদিন না একশো দিনের কাজের টাকার সঠিক হিসাব রাজ্য সরকার দিতে পারবে ততদিন রাজ্যে টাকা আসবে না।'

জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, 'গরিবের পাওনা টাকা দিচ্ছে না। অবিলম্বে টাকা না এলে শ্রমিকদের জনরোষে পড়তে পারেন সাংসদ ও বিজেপি নেতারা।'

১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্র-রাজ্য সংঘাত

১০০ দিনের কাজের প্রকল্পের জন্য টাকা বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে সেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে জলপাইগুড়ি জেলায় বাগযুদ্ধে জড়াল বিজেপি আর তৃণমূল। 

চলতি বছর জানুয়ারি ও মার্চ মাসে কেন্দ্রের একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি সহ রাজ্যের কয়েকটি জেলায় ১০০ দিনের কাজের হালহকিকত খতিয়ে দেখতে আসে। তাদের জমা দেওয়া রিপোর্ট তুলে ধরে দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া নিশানা করলেন জলপাইগুড়ির বিজেপি । 

বিজেপি সাংসদের অভিযোগ পুকুর না কেটেই ১০০ দিনের কাজের প্রকল্পে পুকুর দেখানো হয়েছে। গাছ না লাগিয়েই বৃক্ষরোপণ খাতে দেখানো হয়েছে ১০০ দিনের কাজ। বহু জায়গায় কোনও কাজ না করিয়েই ভুয়ো মাস্টার রোল বানিয়ে বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে। এমনকী ব্যক্তি মালিকানাধীন চা-বাগানে বেআইনি ভাবে ১০০ দিনের কাজ করানো হয়েছে। 

জয়ন্তকুমার রায়ের দাবি, 'রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে, একশো দিনের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এই জেলা সহ গোটা রাজ্যে। রাজ্য সরকার এই প্রকল্পের সঠিক হিসেব দিতে না পারার জন্য কেন্দ্রীয় সরকার অর্থ দেওয়া বন্ধ রেখেছে।'

দুলাল দেবনাথের পাল্টা কটাক্ষ, 'আরএসএস না বিজেপি, কাদের প্রতিনিধি করে পাঠানো হয়েছিল জানি না। একশো দিনের কাজে বাংলা ভারত সেরা। কেন্দ্রীয় দল ওঁদের তো সহযোগী এজেন্সি CBI আছে। তাদের দিয়ে তদন্ত করাক।'

আরও পড়ুন: Pashchim Medinipur: সরকারি প্রকল্পে লাগানো গাছ চুরির অভিযোগ! তুঙ্গে রাজনৈতিক তরজা

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়ে ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী। বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget