এক্সপ্লোর

Dilip Ghosh: ‘চাকরি ছাড়লে খেতে পাবে না, রাস্তায় ধরে মারবে মানুষ, কপালে অনেক কষ্ট রয়েছে’, পুলিশকে হুঁশিয়ারি দিলীপের

Dilip to Police: নিজের নির্বাচনী কেন্দ্র খড়্গপুরের সমাবেশ থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন দিলীপ।

খড়্গপুর: ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁদর দাবি, বিজেপি-র মিছিল আটকানোই এখন পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিজেপি-কে চমকে লাভ নেই। বিজেপি শুধু তৃণমূলের চামচাগিরি করে বলেও মন্তব্য করেন দিলীপ। হুঁশিয়ারির সুরে বলেন, "চাকরি তোমাকেও করতে হবে, চাকরি ছাড়লে খেতে পাবে না। চোরেরাও জেলে যাবে, তোমাদের কপালে তার থেকে বেশি কষ্ট।" রাস্তায় মানুষজন পুলিশকে ধরে মারবেন বলেও হুঁশিয়ারি দেন দিলীপ। (Dilip to Police)

নিজের নির্বাচনী কেন্দ্র খড়্গপুরের সমাবেশ থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন দিলীপ। তিনি বলেন, "পুলিশের কাজ খালি আমাদের মিটিং আটকানো। অনুমতি দেবে না, আমাদের নামে কেস দেবে! আমরা মেদিনীপুরে অনুমতি নিয়ে মিছিল করেছিলাম। আমাদের কেউ মুখোশ পরে পার্থ সেজেছিল, কেউ অনুব্রত সেজেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশও পরেছিল কেউ। আমি বেরিয়ে যাওয়ার পর, যে মমতা সেজেছিল, তাকে থানায় নিয়ে যায় পুলিশ। নরেন্দ্র মোদি, অমিত শাহ সেজে, তাঁদের কোমরে দড়ি পরিয়েও তো নিয়ে যাওয়া হয় ক'দিন আগে। কতজনকে গ্রেফতার করেছে এই পুলিশ? কতজনের নামে মামলা করেছে?"

পুলিশকে তীব্র আক্রমণ করে দিলীপ আরও বলেন, "তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের দম আছে? পারবে না। তোমরা চামচাগিরি করবে, গরু, কয়লা, বালি পাচারের টাকা তুলবে। চোরেদের গায়ে হাত দেওয়ার দম নেই। মেরুদণ্ড নেই তোমাদের। বিজেরি-কে চমকাও তোমরা। পুলিশকে বলছি, চাকরি তোমাকেও করতে হবে। কাল অবসর নিলে বা চাকরি ছাড়লে খেতে পাবে না।  আর চোরেরাও জেলে যাবে। তোমাদের কপালে তার থেকে বেশি কষ্ট। "

আরও পড়ুন: CM Mamata Banerjee:'কে কী খাবে, কে কী পরবে সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি', দিল্লি সফরের মুখে সরব মুখ্যমন্ত্রী

লোকসভায় তাণ্ডবের ঘটনা নিয়েও সরব হয়েছেন দিলীপ। বিশেষ করে মূলচক্রী ললিত ঝা বাংলায় ছিলেন বলে তদন্তে যা জাান গিয়েছে, তাতে ললিতের বঙ্গ-যোগ নিয়ে সরব হয়েছেন দিলীপ। তাঁর দাবি, বাংলা থেকেই গোটা দেশে উগ্রপন্থা চালানোর উৎসাহ পাচ্ছেন অভিযুক্তেরা। তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে গিয়েছে।

লোকসভায় তাণ্ডব নিয়ে দিলীপের বক্তব্য, "বাংলা থেকেই দেশের বিরুদ্ধে লাগাতার চক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গ কি পাকিস্তান-আফগানিস্তান হয়ে যাচ্ছে? যাঁরা সংসদে হামলা নিয়ে সোচ্চার হচ্ছেন, তাঁরাই হয়ত এর নেপথ্যে। কেন বাংলায় দেশবিরোধী চক্রান্তের গড় তৈরি হয়েছে, তৃণমূলকে জবাব দিতে হবে।" যদিও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বদনাম করা, বাংলাকে নিয়ে কুৎসা করাই বিজেপি-র একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget