এক্সপ্লোর

Locket Chatterjee: 'মুখ্যমন্ত্রীকে বললে উনি বলবেন, ছোট ঘটনা', মণিপুর-কাণ্ডে মমতার সমালোচনার পাল্টা দিলেন লকেট

Manipur Viral Video Incident:'আমার এলাকার জেলা পরিষদ প্রার্থী...ভোটগণনার দিন তাঁর চুলের মুঠি ধরে বাইরে ফেলে দিল... কিছু করতে পারলাম না। শুধু তাকিয়ে ছিলাম', বলতে বলতে অঝোর কেঁদে ফেললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

নয়াদিল্লি: 'আমার এলাকার জেলা পরিষদ প্রার্থী...ভোটগণনার দিন তাঁর চুলের মুঠি ধরে বাইরে ফেলে দিল... কিছু করতে পারলাম না। শুধু তাকিয়ে ছিলাম', বলতে বলতে অঝোর কেঁদে ফেললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)। নয়াদিল্লিতে দলের সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদের অভিযোগ, এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তুমুল অত্যাচার চলেছে মহিলাদের উপর। শহিদ দিবসে মণিপুর-কাণ্ড নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী। পঞ্চায়েত নির্বাচনের এই ছবি তুলে ধরে তারই কি পাল্টা দিতে চাইলেন লকেট? 

আর কী বললেন? 
'মণিপুরে যা ঘটেছে, অত্যন্ত দুঃখের', মেনে নিয়েও লকেটের বক্তব্য, 'পাঁচলায় আমাদের এক কর্মীকে বুথের মধ্যে বিবস্ত্র করে গোপনাঙ্গে ...এমন সব করা হয়।' জেলা পরিষদ প্রার্থীর সঙ্গে যা ঘটেছে, সে কথা বলে পরে লকেটের দাবি, 'পুলিশকে বললাম...পুলিশ বলল, আপনি চলে যান। মুখ্যমন্ত্রীকে বললে উনি বলবেন, এসব ছোটখাটো ঘটনা।' এদিনই মণিপুরে নারী-নিগ্রহের ঘটনা নিয়ে শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা। বলেছেন, 'মণিপুরে যা চলছে, বেটি বাঁচাও স্লোগান দিয়েছেন আপনারা। আজ বেটি জ্বলছে। মণিপুর জ্বলছে,গোটা দেশ জ্বলছে।' এসেছে হালে রেসলারদের বিক্ষোভ-প্রসঙ্গও। বস্তুত, মণিপুরের ঘটনা নিয়ে বিরোধী শিবিরের একাধিক নেতারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সকলেরই প্রশ্ন, যেখানে গত আড়াই মাস ধরে মণিপুর জ্বলছে, সেখানে এত দিন কেন নীরব ছিলেন মোদি? কেনই বা আগে থাকতে সতর্ক হল না প্রশাসন? শহিদ দিবসে বিজেপি বিরোধিতার সেই সুর আরও এক ধাপ চড়ান মমতা-অভিষেক। তৃণমূলনেত্রী বলেন, 'আনেওয়ালা চুনাও মে মহিলা লোগনে ইন্ডিয়া থেকে দূরে ছুড়ে ফলবে রাজনীতির জন্য। মহিলা আমাদের সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, রোশনারা, জাহানারা। আমাদের রাজবংশী থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সমস্ত মা বোনেরা আমাদের মা বোন।' পাল্টা লকেটের বক্তব্য, '২০১২ সালের সুজেট খানের ঘটনার কথা, উনি আজ নেই, মুখ্যমন্ত্রী বললেন ছোট ঘটনা। অ্যাফেয়ার ছিল। অ্যাফেয়ার থাকলেই কি অত্যাচার করে মেরে ফেলা যায়?' তাঁর আরও দাবি, 'এখন এলে দেখবেন, ৩ হাজার মহিলা বাচ্চাদের নিয়ে শিবিরে আশ্রয় নিয়েছেন। তাঁদের শাড়ি ছিড়ে দেওয়া হয়েছে।' আসে আমতা, ডোমজুড়ের প্রসঙ্গ।   বলেন, 'নির্বাচন হয়ে গেল, গণনা হয়ে গেল।

নির্বাচন নিয়ে...
মুখ্যমন্ত্রী এদিন বলেন, '৭১ হাজার বুথে ভোট হলেও ৩ জায়গায় অশান্তি হয়েছে।' সাংবাদিক সম্মেলনে তারও পাল্টা দিয়েছেন লকেট। মমতা বলেন, '৭১ হাজার বুথে ভোট হয়েছে।  বলেছেন, 'বহু জায়গায় গণনা হওয়ার আগেই প্রার্থী জিতে গিয়েছে। ...সিল করাব্যালট বাক্সের হদিস মিলেছে সাত দিন পর।...  ব্যাপক লুঠ চলেছে...গণতন্ত্রের হত্যা করা হয়েছে বলে মনে হয়।' সঙ্গে সংযোজন, ৫৭ জন কার্যকর্তা মারা গেলেন। মুখ্যমন্ত্রী তাও দাবি করছেন, এগুলি বিক্ষিপ্ত ঘটনা।'
সব মিলিয়ে শহিদ দিবস অনুষ্ঠানে মমতা-অভিষেকের বক্তব্য ঘিরে যখন টানটান উত্তেজনা, অন্য দিকে তখন দিল্লিতে জবাব দিতে ব্যস্ত বিজেপি। 

 

আরও পড়ুন:কোথায় গেল আপনাদের বেটি বাঁচাও স্লোগান ? ২১ শের মঞ্চ থেকে মণিপুর নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget