এক্সপ্লোর

BJP Nabanna Rally: ধর্নায় বসে সিপি-র হাতে গ্রেফতারির দাবি, সাঁতরাগাছিতে প্রিজন ভ্যানে তোলা হল সুকান্তকেও

Sukanta Majumdar:সাঁতরাগাছিতে প্রথমে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। তা তুলতে না পেরে, ভাঙচুর করা হয় পুলিশের কিয়স্ক।

হাওড়া: অভিযান শুরুর আগেই আটক হয়েছেন শুভেন্দু অধিকারী। এ বার হাওড়ায় পুলিশের প্রিজন ভ্যানে তোলা হল বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও (Sukanta Majumdar)। সাঁতরাগাছি(Santragachi) হয়ে দলের কর্মী-সমর্থকদের মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), সৌমিত্র খাঁয়েরাও। কিন্তু নবান্নের ধারেকাছে পৌঁছনোর আগেই পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। তার পর মুহূর্তের মধ্যে ধুন্ধুমার বেধে যায়। এর পর ধর্নায়ও বসেন। শেষমেশ আটক হন তাঁরা। তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে।

শুভেন্দুর পর প্রিজন ভ্যানে তোলা হল সুকান্ত মজুমদারকেও

সাঁতরাগাছিতে প্রথমে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। তা তুলতে না পেরে, ভাঙচুর করা হয় পুলিশের কিয়স্ক। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি উড়ে আসতে দেখা যায় গোটা, আধলা ইট। গাছের ডাল, লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হতে দেখা যায় বিক্ষোভকারীদের। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি, ইট, কাঠ উড়ে এল যেমন। তেমনই  জলকামান দেগে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেখা গেল পুলিশকে। তাতেই কলকাতার পরিস্থিতিকে কার্যতই ছাপিয়ে গেল হাওড়ার সাঁতরাগাছি।  

প্রয়োজনে ব্যবহার করতে আগে থেকেই সেখানে  জলকামান, কাঁদানে গ্যাস, বজ্র ভ্যান রাখা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে এর পর জলকামান দাগতে শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জও করা হয়। কাঁদানে গ্য়াসের শেল ফাটিয়ে পিছু হটানোর চেষ্টা করা হয় বিক্ষোভকারীদের। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় সাঁতরাগাছি। 

আরও পড়ুন: Tamluk : দলীয় বিধায়ককে 'বাধা', অবরোধস্থলে এসে পড়া তৃণমূলী প্রধানকে মারধর বিজেপি কর্মী-সমর্থকদের

এর পর রাস্তার উপরই ধর্নায় বসে পড়েন সুকান্ত, অগ্নিমিত্রারা। অগ্নিমিত্রা বলেন, “বাগুইআটিতে দুই ছেলে খুন হল, খুনিদের ধরতে পারে না পুলিশ। আর আমরা বাংলার মানুষের হয়ে প্রতিবাদ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেতৃত্বে কোটি কোটি টাকা চুরি করছেন, আর পুলিশ এসে বলছে আমাদের রাজ্য সভাপতিকে গ্রেফতার করবে। আমরা বলেছি, আপনি কে, চিনি না। আপনি ক্যাডার হতে পারেন তৃণমূলের। আমরা বলেছি, সিপিকে ডাকুন। উনি না এলে আমরা উঠছি।”

বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় সংঘর্ষ সাঁতরাগাছিতে

বিজেপি-র নবান্ন অভিযানের দিন মেদিনীপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এ দিন কটাক্ষও ছুড়ে দেন সুকান্ত। তিনি বলেন, "ব্য়ারিকেডের উপর চেষ্টা করলে আমাকে নিশানা করেই প্রথম জলকামান চালানো হয়। এমন ভাবে চালানো হয় আমার ঘাড়ে চেষ্টা করে। আমার সেক্রেটারি ব্যথা কমানোর চেষ্টা করছেন। কিন্তু এ ভাবে সম্ভব নয়। ডাক্তার দেখাতে হবে। এখানে গণতন্ত্রকে খুন করা হয়েছে। বিজেপি-র সংখ্যা দেখে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই পালিয়ে গিয়েছেন। বুঝতে পেরেছিলেন, কত মানুষ আসবেন। আজ যত মানুষ এসেছেন, তা আমাদের মোট লোকের ৩০ শতাংশ।" এর পরই তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget