এক্সপ্লোর

Naihati News: রাত দখল কর্মসূচিতে হামলার প্রতিবাদ, নৈহাটিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল বিজেপির

BJP Rally In Naihati: ৮ সেপ্টেম্বর নৈহাটিতে নাগরিক সমাজের মিছিলের ওপর হামলা চালিয়ে স্কুল পড়ুয়া সহ বেশ কয়েকজনকে মারধর করেছিল দুষ্কৃতীরা। শুক্রবার তার প্রতিবাদে মিছিল করল বিজেপি।

নৈহাটি: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে (RG Kar doctor death protest) গত ৮ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি শহরে (Naihati) রাত দখল কর্মসূচির ডাক দিয়েছিল নাগরিক সমাজ।   সেই কর্মসূচির অঙ্গ হিসেবে নাগরিক সমাজের আহ্বানে সাধারণ মানুষ যখন মিছিল করছিলেন তখন দুষ্কৃতীরা সেই মিছিলে ঢুকে পড়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। এর ফলে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ জখম হন। শুক্রবার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নৈহাটিতে মিছিল করল বিজেপি। ওই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।  

আরও পড়ুন: Kunal Ghosh: 'সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য', জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ছক ?

গত রবিবার সন্ধ্যায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচির অঙ্গ হিসেবে নৈহাটি ফেরিঘাট থেকে একটি মিছিল বের করেছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শান্তিপূর্ণ মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে দুষ্কৃতীরা তাতে ঢুকে পড়ে অযথা ঝামেলা শুরু করে বলে অভিযোগ। নাগরিক সমাজের প্রতিনিধিরা এর প্রতিবাদ জানাতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার ফলে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ জখম হন বলে দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় নৈহাটিতে।

ওই রাত দখলের কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের অভিযোগ, যখন দুষ্কৃতীরা এসে প্রতিবাদীদের মারধর করছিল তখন ঘটনাস্থলে কোনও পুলিশ কর্মীকে দেখা যায়নি। গন্ডগোল মিটে যাওয়ার পরে দু-তিন জন পুলিশ কর্মী আসে। তখন তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা।

শুক্রবার এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "যেভাবে ১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের ওপর হামলা চালানো হয়েছিল, ঠিক সেই রকম ভাবেই ৮ সেপ্টেম্বর নৈহাটিতে সাধারণ মানুষের ওপর আক্রমণ হয়েছে। এই হামলার পেছনে ছিল নৈহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান ও চার-পাঁচজন তৃণমূল কাউন্সিলার। তাই আজ ওই ঘটনার প্রতিবাদে যে মিছিল হল তাতে শুধু বিজেপি নেতা-কর্মী ও সমর্থকরাই নয় প্রচুর সাধারণ মানুষও অংশ নিয়েছিলেন।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Case : 'খাবারের সঙ্গে কে কী দেবে তার দায় কে নেবে ?' ধর্নাস্থলের নিরাপত্তা ঘিরে বিস্ফোরক দাবি কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget