এক্সপ্লোর

Kunal Ghosh: 'সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য', জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ছক ?

Junior Doctors Protest: স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ।

কলকাতা : 'জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চের উপর হামলার ছক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিড়ম্বনায় ফেলতে ভয়ঙ্কর এই চক্রান্ত করা হয়েছে।' এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কুণাল ঘোষ। বামপন্থী যুব সংগঠন ও অতি বামপন্থী সংগঠনকে নিশানা করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক এই অভিযোগ তোলেন কুণাল। তাতে শোনা যায় একজন বলছেন, 'সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য', আরেকজন বলেন, 'উড়িয়ে দে।' 

কুণাল বলেন, "ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে। বলা ভাল, একটা ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হচ্ছে। সেটি হচ্ছে, গতকাল যখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে, যখন মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত যে প্রক্রিয়াগুলি চলছিল, সেই সময় যখন তারপরে...যখন বৈঠকটি যে কোনও কারণেই হোক হল না...যখন জুনিয়র ডাক্তাররা প্রেস কনফারেন্স করছিলেন...সেই সময় দুটো-তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট...রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয়া মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে। হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকের ধর্নামঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরে ছেলেদের এনে হামলা করে দিতে হবে। যাতে  গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ, বৈঠকটি কাল হয়নি। জুনিয়র ডাক্তাররা ফিরে আসছেন। এই সময়ে যদি মারা যায়, হামলা করা যায় তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যাঁরা করেছেন, তাঁদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম সংগঠন বলে পরিচিত একটি সংগঠনের একজন এরমধ্যে রয়েছেন। ঘটনাস্থলে বিজেপির যুবনেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। ঠিক কী কথোপকথন... ওদের শিবির সূত্রেই এই খবরগুলো বেরিয়ে চলে আসছে। তারাও দিয়ে দিচ্ছেন। সবাই যে এই গন্ডগোল-চক্রান্ত চাইছেন তা নয়। ভয়ঙ্কর...নির্দিষ্টভাবে জুনিয়র ডাক্তারদের উপর হামলার কথা বলা হচ্ছে।"

এরপর একটি অডিও ক্লিপ শোনান কুণাল (যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)। সেখানে একজনকে বলতে শোনা যায়, 'সাহেব অর্ডার করেছেন উড়িয়ে দেওয়ার জন্য।' অন্যজন তার উত্তরে বলেন, 'অর্ডার করলে করে দে।' 

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর গানে, স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। প্রতিবাদী স্লোগানের সঙ্গে আন্দোলনকারীদের মুখে শোনা যায় ছোটদের বিভিন্ন ছড়া, কবিতাও। সেই সব ছড়া থেকেই নতুন স্লোগান তৈরি করেছেন তাঁরা। আন্দোলকারীদের সঙ্গে যোগ দেন সঙ্গীত শিল্পী লগ্নজিতাও। গতকাল রাতের পরে আজ সকালেও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget