এক্সপ্লোর

Sandeshkhali Violence: সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি, BJP-র মশাল মিছিল কলকাতায়

BJP Protest Sandeshkhali 144: সন্দেশখালি থেকে অবিলম্বে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবিতে, সিমলা স্ট্রিট থেকে মিছিল করে হাতিবাগান পৌঁছে রাস্তা অবরোধ....

কলকাতা: সন্দেশখালি থেকে অবিলম্বে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবিতে কলকাতায় বিজেপির মশাল মিছিল (BJP Protest ) । পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধেও উঠেছে প্রতিবাদ। সিমলা স্ট্রিট থেকে মিছিল করে হাতিবাগান পৌঁছে রাস্তা অবরোধ। 

সন্দেশখালির ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল স্বেচ্ছাসেবী সংস্থা। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবীরা। সন্দেশখালিতে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই অভিযোগ পেয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে ওই স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সন্দেশখালি পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবে এই কমিটি। এই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হবে বলে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে। 

সন্ত্রস্ত সন্দেশখালিতে জ্বলছে প্রতিরোধের আগুন। গন্ডগোল থামাতে এবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হল। গতকাল রাত সাড়ে ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে বসিরহাট জেলা প্রশাসন। এর ফলে ওই সমস্ত এলাকায় কোনও জমায়েত করলেই পুলিশ গ্রেফতার করবে। সকাল থেকে ধামাখালি থেকে সন্দেশখালি যাওয়ার রাস্তায় চলছে পুলিশের নাকা তল্লাশি। টোটোয় চড়ে মাইকেও প্রচার চালাচ্ছে পুলিশ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। গোটা এলাকা পুলিশে ছয়লাপ।

মূলত সন্দেশখালির জেলিয়াখালিতে,জ্বালিয়ে দেওয়া হয়েছে জেলা পরিষদের সদস্য ও সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর পোলট্রি ফার্ম। ভাঙচুর করা হয়েছে তাঁর মদের দোকান ও বাগানবাড়িতে। সেখানেও ধরিয়ে দেওয়া হয়েছে আগুন।  এক বিক্ষোভকারী বাসিন্দা জানিয়েছেন,  ঘর বাঁধা ছিল, সেই ঘর তুলে দিয়ে এই পোলট্রি ফার্ম করেছে। অপর এক বিক্ষোভকারী বাসিন্দা বলছেন, 'শিবু হাজরাকে চাই, শিবু হাজরাকে চাই, হাজরা এখানে আসুন, আমার ঘরদোর সব ভেঙে দিয়েছে। মদের দোকান করেছে লাইসেন্স করে, এই শিবু হাজরা, ওর সব জমি দখল করেছে। শিবু হাজরার জেল চাই, শাহজাহানের জেল চাই', সরব বিক্ষোভকারীর দল।

আরও পড়ুন, 'এলাকায় কাজ নেই..', পাঞ্জাবে মৃত্যু বঙ্গ সন্তানের, হাসপাতাল থেকে দেহ ফিরিয়ে সর্বস্বান্ত পরিবার

এই ঘটনায় শুভেন্দু অধিকারী বলেছেন, প্রথমত এটা অনভিপ্রেত। গ্রামবাসীদের পুঞ্জিভূত যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। বারো-তেরো বছরের অত্যাচারের জনরোষ প্রকাশ্যে এসেছে।' পাশপাশি কুণাল ঘোষ বলেন, 'কিছুই হয়নি , দুদিন বাদে সন্দেশখালি বলে কোনও ইস্যুই থাকবে না। কোনও ব্যাক্তির আচরণে গলদ থাকতে পারে। কোনও হয়তো ক্ষোভ ছিল। তো সেই সমস্যার জন্য বিজেপি-সিপিএম-কংগ্রেস সাময়িক গণ্ডোগোলের চেষ্টা করেছে।সংযত ছিল তৃণমূল। সংযত ছিল পুলিশ বাহিনী। ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলি নেই। 

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget