এক্সপ্লোর

East Burdwan News: পঞ্চায়েত অফিস থেকে তথ্যপ্রমাণ 'সরানোর' প্রতিবাদে সোনাচূড়ায় অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

BJP Agitation: রাত ৯টা পর্যন্ত কেন খোলা পঞ্চায়েত অফিস? এই নিয়ে গত কালই হইচই হয়েছিল নন্দীগ্রামের সোনাচূড়ায়। আজ ওই ঘটনার প্রতিবাদে অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ করল বিজেপি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:  রাত ৯টা পর্যন্ত কেন খোলা পঞ্চায়েত অফিস (panchayat office)? এই নিয়ে গত কালই হইচই হয়েছিল নন্দীগ্রামের (nandigram) সোনাচূড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ ও বিজেপি (BJP) কর্মীদের অভিযোগ ছিল, রাত পর্যন্ত পঞ্চায়েত অফিসে তথ্যপ্রমাণ (evidence) সরানোর কাজ করছেন পঞ্চায়েত কর্মীরা। শুধু অভিযোগ করেই থামল না পদ্মশিবির। আজ ওই ঘটনার প্রতিবাদে অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ (agitation) করল তারা।

কেন বিক্ষোভ? 
শনিবার ছুটির দিন। তাও কেন রাত ৯টা পর্যন্ত সোনাচূড়া (sonachura) গ্রাম পঞ্চায়েতের অফিস (panchayat office) খোলা? সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, ভিতরে পঞ্চায়েত কর্মীরা কাজ করছেন। কিন্তু এত রাতে কী কাজ? খবর পেয়ে খোঁজ নিতে পঞ্চায়েত অফিসে পৌঁছে যান বিজেপি কর্মীরাও। এর পরই ডামাডোল। স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মী সকলের অভিযোগ, সন্ধে পেরিয়ে রাত একটু বাড়তে না বাড়তেই তথ্য প্রমাণ লোপাটের কাজ চলছিল নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত অফিসে। এই মুহূর্তে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের দল জেলায় রয়েছে। সে জন্যই তথ্য প্রমাণ সরাতে ব্যস্ত পঞ্চায়েত কর্মীরা, অভিযোগ বিজেপি-র। এ নিয়ে কিছুটা উত্তেজনা বাড়লে শেষমেশ পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে। 

মেখলিগঞ্জে কী ঘটেছিল...
হালে কম-বেশি এক অভিযোগ শোনা গিয়েছিল কোচবিহারের মেখলিগঞ্জে। স্থানীয়দের একাংশ জানিয়েছিলেন, শুক্রবার রাত সাড়ে ১১টা-১২টা পর্যন্ত মেখলিগঞ্জে মহকুমা খাদ্য নিয়ামকের দফতরে আলো জ্বলছিল। 'কাজ' করছিলেন বেশ কয়েক জন সরকারি আধিকারিক। কিন্তু মাঝ রাতে সরকারি দফতরে কী কাজ চলতে পারে,এই নিয়েই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা দফতরে পৌঁছে যান। আসেন কয়েক জন বিজেপি নেতাও। আধিকারিকদের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ পদ্মশিবিরের। আধিকারিকের তালাবন্ধ রেখে পুলিশে খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে উদ্ধার করে তাঁদের। বিজেপি-র দাবি, বাম আমলে খাদ্যমন্ত্রী থাকাকালীন পরেশ অধিকারী যে একাধিক দুর্নীতি করেছিলেন তার তথ্য়প্রমাণ পাচার করতেই মাঝরাতে কাজ করছিলেন সরকারি আধিকারিকরা। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই পরেশ অধিকারী কোনও মন্তব্য করতে চাননি। তৃণমূল জেলা কংগ্রেস সভাপতিও জানিয়েছিলেন, খোঁজ নিয়ে দেখবেন।
তবে মেখলিগঞ্জের পরে সোনাচূড়ার ঘটনায় স্রেফ অভিযোগ জানিয়েই ক্ষান্ত দিলেন না পদ্ম নেতাকর্মীরা। পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর পর এবার অঞ্চল অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ দেখালেন তাঁরা।

আরও পড়ুন:কাশির সঙ্গে ঘাড়ে-মাথায় যন্ত্রণা, সিবিআই তলবে আসছেন না 'অসুস্থ' অনুব্রত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget