এক্সপ্লোর

BJP: দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক বিজেপির, জেলায় জেলায় শুরু প্রচার

BJP Rally to Nabanna: একদিকে, নবান্ন-অভিযানের ডাকে, বিজেপির পদযাত্রা। অন্যদিকে, এজেন্সির অপব্যবহারের অভিযোগে মেয়ো রোডে, গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূলের ৪৮ ঘণ্টার ধর্না অবস্থান।

কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, সুজিত মণ্ডল, কলকাতা: দুর্নীতির প্রতিবাদে নবান্ন (Nabanna) অভিযানের ডাক বঙ্গ বিজেপির (BJP)। তারই প্রচারে জেলায় জেলায় বিজেপি নেতৃত্ব।

দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক: দুর্নীতির প্রতিবাদে, ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। তারই প্রচারে, মঙ্গলবার, নদিয়ার দত্তপুলিয়ায় জনসভা করেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপির কর্মসূচিতে অংশ নেন দিলীপ ঘোষ। উত্তর ২৪ পরগনার হবড়ার জয়গাছিতে মিছিলে হাঁটেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।

নবান্ন-অভিযানের ডাকে বিজেপির পদযাত্রা: একদিকে, নবান্ন-অভিযানের ডাকে, বিজেপির পদযাত্রা। অন্যদিকে, এজেন্সির অপব্যবহারের অভিযোগে মেয়ো রোডে, গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূলের ৪৮ ঘণ্টার ধর্না অবস্থান। রাজ্যজুড়ে শাসক-বিরোধী একাধিক রাজনৈতিক কর্মসূচি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে, মঙ্গলবার সকাল ৯টা থেকে মেয়ো রোডে ধর্না শুরু করে তৃণমূল।  স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় CBI’এর হাতে বন্দি অনুব্রত মণ্ডল। চিটফাণ্ড কেলেঙ্কারির অভিযোগে, হালিশহর পুরসভার চেয়ারম্যান, তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেফতার করেছে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা।  এই মামলাতেই CBI’এর নজরে, বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায়, মঙ্গলবার, ফের একবার, তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করে CBI।  ED-CBI-এর এই তত্‍পরতায়, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল। তৃণমূলের ধর্না মঞ্চ থেকে, বাগদায় নারী নির্যাতন ও বিলকিস বানো ধর্ষণ-মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তির প্রতিবাদ করা হয়। 

শক্তি প্রদর্শন করতে চাইছে বলে দাবি: প্রথমে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি। পরে তা পিছিয়ে হয় ১৩ সেপ্টেম্বর। দলীয় সূত্রে দাবি, আদিবাসীদের করম পরবের কথা ভেবে তারিখ পিছনো হয়েছে। কিন্তু, এই দিন পিছনো নিয়েই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। এই নবান্ন অভিযানের প্রচারে গত শনিবার কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে, সাদার্ন অ্যাভিনিউতে দেওয়াল লেখেন সুকান্ত মজুমদার। ২০২১-এর বিধানসভা ভোটে, টার্গেট ২০০ সফল হয়নি। ৭৭টি আসনে জিতলেও, দলবদলের জেরে তা ৭০-এ নেমে এসেছে। এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে নবান্ন অভিযানকে হাতিয়ার করে সুকান্ত মজুমদাররা শক্তি প্রদর্শন করতে চাইছে বলে দলীয় সূত্রে দাবি।

আরও পড়ুন: Malda News: রাতভর টানা বৃষ্টিতে ভাসছে মালদার রতুয়া, জলমগ্ন একের পর এক গ্রাম

সেরা শিরোনাম

Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget