এক্সপ্লোর

Udayan Guha: 'বিজেপি তৃণমূলকর্মীদের দিকে তাকালেই ধোলাই হবে', নিদান দিয়ে বিতর্কে উদয়ন-পুত্র সায়ন্তন

Coochbehar News: বাবার পর এবার ছেলে। বিজেপিকে 'আড়ং ধোলাইয়ের' বিধান দেওয়ার অভিযোগ ওঠায় বিতর্কে জড়ালেন উদয়ন গুহর ছেলে। দিনহাটায় তৃণমূলের সভায় বিজেপি কর্মীদের ধোলাইয়ের পরামর্শ দেন তিনি, অভিযোগ এমনই।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাবার পর এবার ছেলে (sayantan guha)। পঞ্চায়েত ভোটের আগে বিজেপিকে (BJP) 'আড়ং ধোলাইয়ের' (Thrash) বিধান দেওয়ার অভিযোগ ওঠায় বিতর্কে জড়ালেন উদয়ন গুহর (udayan guha) ছেলে (son)। গত কাল দিনহাটায় (dinhata) তৃণমূলের সভায় বিজেপি কর্মীদের ধোলাইয়ের পরামর্শ দেন তিনি, অভিযোগ এমনই। ফলে হইচই কোচবিহারে। 

কী অভিযোগ?
অভিযোগ, গত কাল দিনহাটায় তৃণমূলের সভায় বিধায়ক পুত্র সায়ন্তন গুহ বলেন, 'বিজেপি তৃণমূলকর্মীদের দিকে তাকালেই ধোলাই হবে। বিজেপি গুন্ডাদের ধোলাই হবে।' হুমকির মুখে চুপ করে থাকেনি বিজেপিও। গেরুয়া শিবিরের পাল্টা তোপ, 'ভবিষ্যতে বাবা-ছেলে দুজনকেই কলকাতায় পালাতে হবে। বাপ-ব্যাটা কোচবিহারে রামধোলাই খাবে।' ঘটনা হল, এই ধরনের হুমকির অভিযোগ নতুন নয়। অতীতে খোদ তৃণমূল বিধায়কের মুখ থেকে এমন বহু 'মণিমাণিক্যের' কথা শোনা গিয়েছে অভিযোগে শোরগোল ফেলেন বিরোধীরা। 'আলাদা রাজ্যের দাবি করলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবেন না', ভোট প্রচারে গিয়ে এমনও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এতেই শেষ নয়।

'উদয়ন-উবাচ'...
গত নভেম্বরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেলে পাঠানোর হুমকি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেবার নিশীথ প্রামাণিকের চেয়ার সরিয়ে দেওয়ার হুঙ্কার দেন উদয়ন গুহ। তাঁর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে শিলিগুড়ি থানায় (Siliguri Police Station) অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।  দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন বলেছিলেন, ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে।’ কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তাঁর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের দ্বারস্থ হন বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ। এছাড়াও একাধিক বার বিতর্কের মুখে পড়েন দিনহাটার তৃণমূল বিধায়ক। যেমন হালেই নিজের দলের কর্মীদের সতর্ক করতে গিয়ে একপ্রস্ত অস্বস্তি বাড়ান তিনি। সেই ভাইরাল বক্তব্যের সত্যতা এবিপি আনন্দ যাচাই না করতে পারলেও তার জেরে উথালপাথাল পড়েছে উত্তরবঙ্গে। ভিডিওটিতে দেখা যায়. উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটা তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, 'বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আতিয়ালডাঙার ২টি আসনে, আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে বলবে, তোমরা দাঁড়াও, আমরা আছি। তখন বিজেপি প্রার্থী দিতে পারবে। তাই যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।'  
এবার কার্যত একসুর শোনা গেল উদয়ন-পুত্রের গলায়।

আরও পড়ুন: হঠাৎ হৃদরোগ, আকস্মিক প্রয়াণ রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget