এক্সপ্লোর

BJP: চিন্তন বৈঠকে 'মাছেভাতে' বিজেপি, নজর কেড়েছে পদ্ম শিবিরের জমাটি আয়োজন

BJP Meeting Menu: পুরভোটে খারাপ ফলের পর, সংগঠনকে চাঙ্গা করতে বঙ্গ বিজেপির চিন্তন বৈঠক। শনিবারের এই গুরুগম্ভীর বৈঠকেই নজর কাড়ল কাতলা কালিয়া, চিলি চিকেন।

দীপক ঘোষ, কলকাতা: বিজেপির চিন্তন বৈঠকে জমাটি খাওয়া-দাওয়ার আয়োজন। মেনুতে ছিল কাতলা কালিয়া, চিলি চিকেন। খেয়ে আর খাইয়ে খুশি উদ্যোক্তা থেকে বৈঠকে আসা বিজেপি নেতারা, সকলেই।

পুরভোটে খারাপ ফলের পর, সংগঠনকে চাঙ্গা করতে বঙ্গ বিজেপির চিন্তন বৈঠক। শনিবারের এই গুরুগম্ভীর বৈঠকেই নজর কাড়ল কাতলা কালিয়া, চিলি চিকেন। ডেকচি ভর্তি ফ্রায়েড রাইস। সঙ্গে চিলি চিকেন। ট্রে ভর্তি কাতলা কালিয়া। শনিবারের বৈঠকে নেতাদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন ছিল জমাটি ।  ভাত, আলুভাজা, মসুরের ডাল, এঁচড়ের তরকারি, পনির, চাটনি-পাঁপড়ের সঙ্গে ছিল কাতলা মাছের কালিয়া। আর দলের স্বেচ্ছাসেবক-সহ অন্যান্যদের জন্য মেনুতে রাখা হয় ফ্রায়েড রাইস ও চিলি চিকেন।                                  

 
খেয়ে আর খাইয়ে খুশি উদ্যোক্তা থেকে বৈঠকে আসা বিজেপি নেতারা, সকলেই। বিজেপির রাজ্য কমিটির সদস্য সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, "শনিবার তাই ভেজ-ননভেজ দুরকমই আছে। মাছ রাখা হয়েছে। মাংস নেই। বিজেপি বেঙ্গল। বাংলার মানুষ যেটা বেশি পছন্দ করে। মাছে ভাতে বাঙালি।" এক বিজেপি নেতার গাড়ির চালক বলেন, "ফ্রায়েড রাইস, চিলি চিকেন আছে। ড্রাইভার আমি। আগেও অনেকবার মিটিং-এ এসেছি। অনেকবার ননভেজ পেয়েছি।"                  

এর আগে বিজেপির বেশিরভাগ বৈঠকে নিরামিশ খাবারের উপরেই জোর দিতে দেখা গেছে। সেখানে শনিবারের মেনুতে এত আমিষ কেন? বিজেপির রাজ্য সভাপতির যুক্তি, বাজেট কমাতেই নিরামিষের আয়োজন করা হয়। নাহলে মাছে-ভাতে বিজেপির কোনও অনীহা নেই।                                               

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "যতবার কলকাতায় এসেছি ২ বার মাছ ভাত খেয়ে গেছি। বাজেট কমাতে নিরামিষ। এর আগেও হয়েছে।" সবমিলিয়ে রুদ্ধদ্বার বৈঠক যতই উত্তপ্ত হোক না কেন, জমজমাট মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি নেতারা। 

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget