এক্সপ্লোর

Jalpaiguri News: যুব তৃণমূল কার্যালয়ের কাচ ভাঙা, চালসার ব্লক অফিসে দুষ্কৃতী হামলা?

Office Vandalized: গভীর রাতে দুষ্কৃতী হামলা চালসা ব্লক তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে। খবর ছড়াতেই আজ সকালে কার্যালয়ে আসেন যুব তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গভীর রাতে দুষ্কৃতী (miscreants) হামলা (attack) চালসা (chalsa) ব্লক (Block) তৃণমূল যুব কংগ্রেস (Trinamool Youth Congress) কার্যালয়ে (Office)। খবর ছড়াতেই আজ সকালে কার্যালয়ে আসেন যুব তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ, আসেন সদ্যঘোষিত তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুণ্ডাও। 

যা ঘটেছে...
শনিবার গভীর রাতে কেউ বা কারা ওই কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ। দাবি, পাথর দিয়ে কার্যালয়ের দুটি বড়ো কাঁচ ভেঙে দেওয়া হয়। বিষয়টি নিয়ে এর মধ্যে তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। প্রাথমিক ভাবে এটি দুষ্কৃতী-হামলা বলেই মনে করা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে চড়াও হল তারা, প্রশ্ন উঠেছে এখান থেকে। স্থানীয় সূত্রে খবর, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন এবং তার পর লোকসভা ভোটের কথা মাথায় রেখে গত কালই সেখানে দলের সাংগঠনিক স্তরে কিছু রদবদল এনেছিল তৃণমূল। নির্দিষ্ট করে বললে টাউন ব্লক ও সাতটি ব্লক স্তরে বদলের কথা সিদ্ধান্ত নেন শীর্ষ নেতৃত্ব,  চালসায় তৃণমূলের নতুন ব্লক সভাপতি হিসেবে জোসেফ মুণ্ডার নাম ঘোষণা করা হয়। তার পর এক রাতও পেরোল না। হামলা চলল দলের যুব কংগ্রেস কার্যালয়ে। ঘটনাটি নিয়ে গোটা চালসা এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

হামলা দক্ষিণেও...
ঘটনাচক্রে গত কাল রাতেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের পিটুয়া মোড়েও এক তৃণমূল সমর্থকের উপর হামলা চলে। অভিযোগ, জসিমউদ্দিন মোল্লা এক তৃণমূল সমর্থকের (TMC Supporter) বাইক দাঁড় করিয়ে গুলি (Shootout) চালানো হয়। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। জসিমউদ্দিনের কাঁধের কাছে গুলি লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় (Critical Condition) তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে আনা হয়। স্থানীয় দুষ্কৃতী সাইফুল ঘরামির বিরুদ্ধে হামলার অভিযোগ। ‘তৃণমূল উপ প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই হামলা’, দাবি খোদ আক্রান্তের। নেপথ্যে বিজেপির হাত, অভিযোগ আহত তৃণমূল সমর্থকের পরিবারের। ‘রাজনীতি নয়, ব্যক্তিগত শত্রুতায় হামলা’, গুলিবিদ্ধ দলীয় কর্মীর দাবি নস্যাৎ করে মন্তব্য তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের। ওই ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনের আলো ফুটতে না ফুটতে রাজ্যের অন্য প্রান্ত থেকে আর এক হামলার খবর। এবার ভাঙচুর কার্যালয়ে।  

আরও পড়ুন:এবার বিদেশে ব্যোমকেশ, অরিন্দমের 'হত্যামঞ্চ' মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget