এক্সপ্লোর

Bomb Recovery:ক্ষান্তি নেই বোমা উদ্ধারে, মুর্শিদাবাদে উদ্ধার ৩০ তাজা বোমা

Panchayat Election 2023:ভোট মিটেছে সপ্তাহদুয়েক আগে। কিন্তু বোমা-বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে ক্ষান্তি নেই। পরশু অর্থাৎ গত শনিবার গভীর রাতে ফরাক্কার শিবতলা গ্রাম থেকে ৩০টি তাজা বোমার হদিশ মেলে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ভোট মিটেছে সপ্তাহদুয়েক আগে। কিন্তু বোমা-বিস্ফোরক (Bomb And Explosive) তৈরির সরঞ্জাম উদ্ধারে ক্ষান্তি নেই। পরশু অর্থাৎ গত শনিবার গভীর রাতে ফরাক্কার (Farakka) শিবতলা গ্রাম থেকে ৩০টি তাজা বোমার (Active Bomb) হদিশ মেলে। পাওয়া যায় বোমা তৈরির মশলা ও সরঞ্জামও। কেন রাখা ছিল সেগুলি? তদন্ত শুরু করেছে পুলিশ।

কী জানা গেল?
পুলিশ সূত্রে খবর, শিবতলা গ্রামের একটি নির্মীয়মাণ বাড়ির ঘরে বাঙ্কের মধ্যে বালতির ভিতর অন্তত ২৫টি বোমা রাখা ছিল। আর ওই বাড়ির ঠিক পাশের জঙ্গল থেকে একটি ব্যাগের থেকে ৫টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে বোমা তৈরির মশলা ও সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। ফাঁকা বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। তার আগেই, ফরাক্কার মহেশপুরের সাঁকোপাড়া গ্রামে আমবাগানের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল বলে খবর পায় পুলিশ। উদ্ধার হ. ৮-১০টি বোমা। গ্রেফতার করা হয় ৩ জনকে। পর পর দু-দু'টি ঘটনায় বোমা উদ্ধারের পর ফের উঠে আসছে এক প্রশ্ন, ভোট মিটলেও বারুদের স্তূপ থেকে মুক্তি নেই রাজ্যের? 

ক্ষান্তি নেই...
দিনদুয়েক আগে বোমা উদ্ধার হয়েছিল মালদায়। সে বার বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রামে লিচু বাগানের মধ্যে রাখা ছিল বোমা ভর্তি দুটি প্লাস্টিকের জারিকেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করেছিল বৈষ্ণবনগর থানার পুলিশ। পাশাপাশি, হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের পিছনে ধান খেতের মধ্য়ে মেলে বোমা। তল্লাশি চালিয়ে ৩টি তাজা বোমা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের অনুমান। বস্তুত, ভোটপর্ব শুরু হওয়ার আগে থেকেই জেলায় জেলায় চলছে বোমা উদ্ধার। তবে সে দিন মালদায়কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি জায়গা থেকে বোমা উদ্ধার করে পুলিশ। বৈষ্ণবনগরের চন্দ্র মোহনদাস গ্রাম। সেখানে লিচু বাগানের মধ্যে দু'টি বস্তায় রাখা ছিল বোমা। গত শুক্রবারের ওই ঘটনা গ্রামবাসীদেরই চোখে পড়ে। পরে পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয় করতে বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়। অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পিছনেই ধান জমি। সেখানে জমির মধ্যে লুকোনো ছিল ৩টি তাজা বোমা। তাতেও শুক্রবার স্থানীয়রাই থানায় খবর দেন। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোট শুরুর আগেও মালদায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।

 

আরও পড়ুন:স্কুল জীবনে বাবার মৃত্যু, সাইকেল সারিয়ে প্রথম আয়! হার না মানা জেদের জোরেই এখন IAS

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget