এক্সপ্লোর

Border Cross: ওপার থেকে এপারে আসার 'ফুল প্যাকেজ' বিক্রি হতো লক্ষ লক্ষ টাকায়, সীমান্ত পারাপারেও সিন্ডিকেট

Fake Passport: জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি হতো অনুুপ্রবেশকারীদের। পরিচয়পত্র বানাতে অনুপ্রবেশকারীদের নকল মা-বাবা সাজত সিন্ডিকেটের সদস্যরা।

পার্থপ্রতিম ঘোষ: বিদ্বেষের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যত বাড়ছে ততই বাড়ছে মানবপাচারকারীর সংখ্যা। সীমান্ত পারাপারেও সিন্ডিকেট। ওপার থেকে এপারে আসা, অনুুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে দেওয়া থেকে শুরু করে, জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি, ফুল প্যাকেজ। এই প্যাকেজ বিক্রি হত লক্ষ লক্ষ টাকায়। পরিচয়পত্র বানাতে অনুপ্রবেশকারীদের নকল মা-বাবা সাজত সিন্ডিকেটের সদস্যরা। নদিয়ায় এই সিন্ডিকেট চক্রের রমরমা কারবার। গত কয়েক দিনে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় জানা গেছে, একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে সীমান্তবর্তী এলাকায়। হাঁসখালির রামনগর, ওমরপুর, বড় চুপুরিয়া, ছোট চুপুরিয়ায় কাজ করছে এই নেটওয়ার্ক। কোনও ব্যক্তি ওপার থেকে এপারে কীভাবে আসবে, কোথায় থাকবে, কীভাবে ভারতীয় পরিচয়পত্র পাবে, নির্দিষ্ট পদ্ধতিতে সব ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশে অশান্তির জেরে অনুুপ্রবেশ বাড়ছে। এর সুযোগ নিচ্ছে পাচারকারীরা। অনেকেই পেশা পাল্টেছে। আগে যারা গরু, চাল পাচার করত, তারাই এখন মানব পাচারে যুক্ত। মোটা টাকার বিনিময়ে চলছে পাচার। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে তারা সক্রিয় বলে দাবি করেছে রানাঘাট পুলিশ জেলা। 

বাংলাদেশ থেকে অনুুপ্রবেশের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত। এর আগে প্রকাশ্যে এসেছে মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্তের ছবি। একই ছবি নদিয়ায়। জমি-জটের কারণে এখনও জেলার একাধিক জায়গায় ভারত- বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। হাঁসখালি ও ধানতলার প্রায় ৮ কিলোমিটার জায়গা কাঁটাতারহীন। তার জেরে অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই বছর বাংলাদেশ থেকে আসা ৩০০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। রুজু হয়েছে ৮০টি মামলা। অনুপ্রবেশে সাহায্য়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন ৫০ জন ভারতীয়। হাঁসখালিতে ভারত-বাংলাদেশ সীমান্তে বয়ে যাচ্ছে ইছামতী নদী। সেখান দিয়ে অনায়াসে বাংলাদেশ থেকে ভারতে ঢোকা সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা। সীমান্তে BSF-এর নজরদারি থাকলেও, চোরা পথে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েই যাচ্ছে। 

অশান্তির পরিবেশ বাংলাদেশে। সীমান্ত এলাকায় বাড়ছে অনুপ্রবেশ। শুধু অনুপ্রবেশ হচ্ছে তাই নয়, হাতে পেয়ে যাচ্ছেন আধার কার্ড, পাসপোর্ট-সহ একাধিক নথি। এই তথ্যপ্রমাণ আবার তৈরি হচ্ছে জাল নথি দিয়ে। অনুপ্রবেশকারীদের নথি তৈরি করতে পাচারকারীরাই সেজে নিচ্ছেন মা-বাবা। নদিয়ার মতো রানাঘাটেও বিস্তীর্ণ এলাকা কাঁটাতার বিহীন। বাড়বে অনুপ্রবেশ। তা রুখতেই তৎপর রানাঘাট পুলিশ। নিরপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতার বিহীন সীমান্ত। হাঁসখালি-ধানতলার প্রায় ৮ কিলোমিটার এলাকা কাঁটাতার বিহীন। পুলিশ সূত্রে দাবি, আগে যাঁরা গরু পাচার করতেন, তাঁরাই এখন মানবপাচারের সঙ্গে যুক্ত। সীমান্তে সক্রিয় সিন্ডিকেটের বিশাল নেটওয়ার্ক। বাংলাদেশ থেকে ক্রমশ বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা। জাল নথি দিয়েই অনুপ্রবেশকারীদের আস্তানাও ঠিক হয়ে যাচ্ছে। ঘিন কুয়াশার জেরে সীমান্ত পেরিয়ে ঢুকছে এদেশে। এর আগে মুর্শিদাবাদেও বিস্তীর্ণ এলাকার কাঁটাতার ছাড়া রয়েছে, তার ছবি প্রকাশ্যে এসেছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget