এক্সপ্লোর

Brain Eating Amoeba: মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও! এই কাজগুলি করলেই বিপদ! কী কী উপসর্গে সতর্ক হবেন?

Brain-eating amoeba symptoms: ইতিমধ্যে মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পাকস্থলীতে যাওয়ার কথা থাকলেও সে নাক-মুখ দিয়ে সোজা পৌঁছে যায় মাথার মধ্যে। দিন কয়েকের মধ্যেই কুরে কুরে খেতে শুরু করে মস্তিষ্কের অন্দর। ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। চলতি বছরেই কেরলে 'ব্রেন ইটিং অ্যামিবার' আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক শিশু সহ ১৯ জনের! করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১৬। 

আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন? পুকুরে বা নদীতে নিয়মিত স্নান করেন? তাহলে সতর্ক থাকুন। কারণ, জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে 'ব্রেন ইটিং অ্যামিবা' বা 'ঘিলু খেকো অ্যামিবা'! যে এক কোষী অ্যামিবা কুরে কুরে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্দর। ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে।

কেরলে চলতি বছরে এই রোগে মৃত্যু হয়েছে একাধিক শিশু সহ ১৯ জনের। ইতিমধ্যে মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে। কেরলে সংক্রমিত হচ্ছে যে রোগ, তার নাম Primary Amoebic Meningoencephalitis বা PAM। আর বাংলায় ছড়াচ্ছে Granulomatous Amoebic Encephalitis বা GAE। 

 
কী কারণে হয় এই রোগ?

বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের জন্য দায়ী এককোষী প্রাণী Naegleria Fowleri Amoeba। কখনও কখনও অ্যামিবার আর এক প্রজাতি, অ্যাকান্থামিবা থেকেও এই রোগ ছড়ায়। বিরল এই রোগে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা দেয়? জ্বর, সর্দি-কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ। উপসর্গ সাধারণ ব্যাকটিরিয়াল মেনিনজাইটিসের মতো হয় বলে অনেক সময় রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় লাগে। 

পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০০। কিন্তু গত দেড় বছরে শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ১২০ জন। যার মধ্যে, চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৬৯। মৃত ১৯ জনের মধ্যে যেমন ৩ মাসের শিশু আছে, তেমনি রয়েছেন ৫২ বছরের প্রৌঢ়। 

চিকিৎসকরা বলছেন, মাটিতে কিংবা উষ্ণ ও মিষ্টি জলে এই অ্যামিবা বাস করে। অপরিষ্কার জল, নোংরা পুকুর কিংবা দীর্ঘ দিন ধরে যে সুইমিং পুলের জলে শোধন করা হয়নি, সেখানে এই অ্যামিবা জন্মাতে পারে। সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক এবং মুখ দিয়ে এই অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায়। কয়েক দিনের মধ্যেই সে মস্তিষ্কের কোষ খেতে শুরু করে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget