এক্সপ্লোর

Murshidabad News:বাস উল্টে আহত সাত, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কুমড়োদাহ ঘাট সংলগ্ন এলাকার ঘটনা

Bus Accident:বাস উল্টে আহত সাত। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কুমড়োদাহ ঘাট সংলগ্ন এলাকায়। আহতদের বহরমপুর মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় তাঁদের।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বাস উল্টে আহত সাত (Injured In Bus Accident)। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার কুমড়োদাহ ঘাট সংলগ্ন এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ (berhampore medical college) নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন বলে জানা যায়।

কী ঘটেছে?
স্থানীয় সূত্রে খবর, কন্যাযাত্রী ভর্তি বাসটি নওদার গোঘাটা থেকে বহরমপুর চুনেখালি নিমতলা বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হরিহরপাড়ার কুমড়োদাহ ঘাট সংলগ্ন এলাকায় উল্টে যায়। রং সাইডে গিয়ে পরপর তিনটি দোকান ভেঙে নিয়ে উল্টে পড়ে রাজ্য সড়কের উপরে। ঘটনায় গুরুতর আহত হন সাত জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। গাড়ির চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। ঘটনাচক্রে এদিনই আবার হাওড়ায় বেপরোয়া গাড়ির বলি হয়েছেন এক গৃহবধূ।

হাওড়ায় 'বলি' গৃহবধূ...
ঘড়ির কাঁটায় তখন ভোর ছটা। এলাকারই টোটোচালক সুমন সাহা প্রতি দিনের মতো তাঁর টোটোয় করে স্ত্রী সুপ্রিয়া ও ছেলেকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। আচমকা পেছন থেকে প্রচণ্ড গতিতে এক বিলাসবহুল চার চাকা গাড়ি তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কার অভিঘাতে টোটোটি উল্টে যায়। ছিটকে পড়েন তিনজন। দ্রুত তাঁদের বেলুড় জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সুপ্রিয়াকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরেই তীব্র ক্ষোভ তৈরি হয় এলাকায়। বাসিন্দাদের দাবি, কয়েকটি উচ্ছৃঙ্খল যুবক ওই এলাকার অপরিসর রাস্তা দিয়ে প্রায়শই প্রবল বেগে গাড়ি চালান। গাড়ির মধ্যে প্রচণ্ড জোরে সাউন্ড বক্সও বাজে। কোনও আপত্তিই কানে তোলেন না তাঁরা। বার বার বলা সত্ত্বেও সংযত হননি বলে অভিযোগ। তারই ফল স্বরূপ আজকে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীদের। এর পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘাতক গাড়ি-সহ চালক অবশ্য পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বস্তুত, রাজ্যের নানা প্রান্তে দুর্ঘটনার খবর একেবারে বিরল নয়। আর তার জেরে প্রায়ই মর্মান্তিক পরিণতির খবর শোনা যায়। কিন্তু প্রশ্ন হল, এত কিছুর পরও কেন টনক নড়ছে না প্রশাসনের? আমজনতার তরফেও কি কোনও গাফিলতি থাকছে? কোনও না কোনও মর্মান্তিক পরিণতির পরই প্রশ্নগুলি প্রাসঙ্গিক হয়ে ওঠে, তার পর আবার হারিয়ে যায়। এর শেষ কোথায়?

আরও পড়ুন:১১ বছর পর কার্টুনকাণ্ডে অবশেষে অব্যাহতি অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর

সেরা শিরোনাম

Bayron Biswas: অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, 'খোঁজ নেব, আরোগ্য কামনা করছি', মুখ্যমন্ত্রী জানালেন, অধীর বলছেন...
Bayron Biswas: অগ্নিদগ্ধ বায়রন বিশ্বাস, 'খোঁজ নেব, আরোগ্য কামনা করছি', মুখ্যমন্ত্রী জানালেন, অধীর বলছেন...
West Bengal News Live Updates: 'বায়রন ভাল ছেলে, নিষ্পাপ মন, ভগবান ওকে সুস্থ করে দাও', বললেন অধীর চৌধুরী
'বায়রন ভাল ছেলে, নিষ্পাপ মন, ভগবান ওকে সুস্থ করে দাও', বললেন অধীর চৌধুরী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আঁচ এরাজ্যেও, দিলীপ ঘোষ বললেন ...
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আঁচ এরাজ্যেও, দিলীপ ঘোষ বললেন ...
Mob Lynching News: গরুচোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, মৃত্যু ১ যুবকের, আহত আরও এক
গরুচোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, মৃত্যু ১ যুবকের, আহত আরও এক

ভিডিও

Fire Audit: ডিসান হাসপাতালের ফায়ার অডিট দমকলের
Weather Updates: কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
Violence Erupt in SFI Meeting | বিরাটিতে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
Rahul Gandhi: 'সত্যাগ্রহ' নামে ওয়েবসাইট চালু করছি, সোশাল মিডিয়ায় পোস্ট রাহুলের
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget