এক্সপ্লোর

Dum Dum Park Bharat Chakra: দোকান আড়াল করে মণ্ডপের ত্রিপল লাগানোর প্রতিবাদে ব্যবসায়ীকে মারধর, অভিযুক্ত দমদম পার্ক ভারত চক্রর যুগ্ম সম্পাদক

Dum Dum News: দোকান আড়াল করে প্যান্ডেল করার প্রতিবাদ করেছিলেন। তাই এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল দমদম ভারত চক্রের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে।

কলকাতা: দোকান আড়াল করে দুর্গা মণ্ডপের ত্রিপল লাগানো হয়েছিল। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করেন ওই দোকানের মালিক। তার জেরে ওই ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল লেকটাউনের কাছে অবস্থিত দমদম পার্ক ভারতচক্রের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে (Dum Dum Park Bharat Chakra)। ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের মধ্যে।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'শুধু ভোটের সময় আসে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, ক্ষতিপূরণেও বঞ্চনার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটি যেখানে পুজোর মণ্ডপ তৈরি করেছে সেখানে বেশ কয়েকটি দোকান রয়েছে। তার মধ্যে একটি দোকান মণ্ডপের ত্রিপল লাগানোর ফলে পুরো ঢাকা পড়ে গেছে বলে অভিযোগ। ওই দোকানের মালিক এইভাবে মণ্ডপের ত্রিপল লাগানোর প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করার অভিযোগ উঠেছে দমদম পার্ক ভারত চক্রের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে। ত্রিপল খুলতে বলায় ওই ব্যবসায়ীর দোকানে চড়াও হয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই বিষয়টি লেকটাউন থানায় দমদম পার্ক ভারতচক্রের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। 

আরও পড়ুন: Sukanta Majumdar: গাড়ি হাঁকিয়ে বন্যা দেখতে গেলেও নামমাত্র ত্রাণ বিলির অভিযোগ, ডেবরায় সুকান্তর বিরুদ্ধে ক্ষোভ

এদিকে উল্টে প্যান্ডেল কর্মীদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। পাশাপাশি দমদম ভারত চক্রের যুগ্ম সম্পাদকের দাবি, ওই দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু তাঁকে মারধর করা হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, দমদম পার্ক ভারতচক্র। উত্তর কলকাতার জনপ্রিয় পুজো। প্রতিবার মণ্ডপ সজ্জায় বিশেষ ভাবনার সাক্ষর রাখে এই পুজো কমিটি। ২০২১ সালে  দমদম পার্ক ভারতচক্রের পুজোর থিম ছিল কৃষক আন্দোলন, যা ফুটিয়ে তুলতেই প্যান্ডেলের একাংশে করা হয়েছিল জুতোর ইনস্টলেশন।  পুজোর মুখে তাই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে শৈল্পিক ভাবনায় ও অনন্যতায় তা মন কে়ড়ে নেয় দর্শকদের। আর এবার পুজো শুরুর আগেই প্যান্ডেল নিয়ে একজন ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল। যা নিয়ে রীতিমতো বিতর্ক দেখা দিয়েছে।

আরও পড়ুন: Doctors Protest: 'সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা', কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget