এক্সপ্লোর

C-Voter Exit Poll: বাম-কংগ্রেসের আসনে 'থাবা', ২০১৫ সালের তুলনায় ক্ষমতা বাড়াচ্ছে তৃণমূল-বিজেপি ; ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়

C-Voter Exit Poll : বাম বা কংগ্রেস খাতা খুলতে পারবে না বলে উঠে এসেছে সমীক্ষায়...

কলকাতা : ২০১৫ সালের থেকে কলকাতা পুরভোটে(KMC Election 2021) আরও ক্ষমতা বাড়াতে চলেছে তৃণমূল। আসন বেশি পেতে পারে বিজেপিও। সি ভোটার এক্সিট পোল(C-Voter Exit Poll) তেমনই ইঙ্গিত দিচ্ছে। 

দুপুর ৩টে পর্যন্ত সি ভোটারের সমীক্ষা যে হিসেব দিচ্ছে সেই অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১৩১টি আসন। অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে ১৩টি আসন। তবে বাম বা কংগ্রেস খাতা খুলতে পারবে না বলে উঠে এসেছে সমীক্ষায়।

২০১৫ সালে এই ফিগারটা ছিল- তৃণমূল পেয়েছিল ১১৩টি আসন, বিজেপি ৭টি, বামেরা ১৬টি ও কংগ্রেস ৫টি আসন পেয়েছিল। 

দুপুর তিনটে পর্যন্ত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কলকাতা পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৬ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২ শতাংশ ভোট।

প্রসঙ্গত, কলকাতা পুরসভায় (KMC Election 2021) মোট ওয়ার্ড ১৪৪টি। ম্যাজিক ফিগার ৭৩। মোট ৪ হাজার ৯৫৯টি বুথে ভোটগ্রহণ হয়েছে। তবে, ভোটগ্রহণ ঘিরে আজ সকাল থেকেই অশান্তির ছবি ধরা পড়ল বিভিন্ন এলাকায়। আজ বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঠেলে বুথে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ তোলেন প্রিসাইডিং অফিসার। এদিন বুথের মধ্যে তাণ্ডব দেখে দরজা বন্ধ করে ভয়ে কাঁপছিলেন ভোটাররা। 

যদিও তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে ছাপ্পা ভোট চলছিল। বিজেপি প্রার্থীর পাল্টা দাবি, বুথের ভিতরে ঢুকে গন্ডগোল পাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গোলমালের জেরে আপাতত বন্ধ ভোটগ্রহণ। বুথ দখলের অভিযোগ ওড়াল কমিশন। 

আরও পড়ুন ; অনায়াসে একক সংখ্যাগরিষ্ঠতা, ১৩১টি আসন পেয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূল : সি ভোটারের সমীক্ষা

আজ সকালে জোড়াবাগান এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। 

ক্রিস্টোফার রোডে ৫৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চন্দন দাসকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর অভিযোগ, সিসি ক্যামেরা বিকল খবর পেয়ে বুথে ঢুকতে গেলে ধাক্কাধাক্কি করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা।  

১০২, ১০৯, ১১০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে বাম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায় তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের তরফে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Weather Updates: নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?
নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget