এক্সপ্লোর

Cvoter Exit Poll 2023: হাওড়ার স্কোরবোর্ডে এগিয়ে তৃণমূল, ভোট শেষে বলছে সি-ভোটার সমীক্ষা

Howrah: ভোট পর্ব শেষ, দেখে নেওয়া যাক কী বলছে হাওড়ায় সি ভোটার সমীক্ষা

হাওড়া: হিংসা, হানাহানি, গুলি, বোমা, মৃত্য়ু মিছিল দিয়ে শেষ হল ২০২৩-এর পঞ্চায়েত ভোট। ভোট পর্ব শেষ দেখে নেওয়া যাক কী বলছে হাওড়ার সি ভোটার সমীক্ষা। হাওড়ায় মোট আসন সংখ্যা ৪২টি। আজকের ভোট পর্বের পর তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত আসন ২৭-৩৫। বিজেপি পেতে পারে ৭-১১ টি। বাম এবং কংগ্রেস পেতে পারে ১-৩টি। 

বিরোধীরা দাবি করছে, এটা ভোট নয়, ভোটের নামে প্রহসন। ভোটের ফলে আর যাই হোক, মানুষের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে না। উল্টোদিকে, তৃণমূলের দাবি, ২-১টি ঘটনাকে বড় করে দেখিয়ে নিজেদের ব্য়র্থতা লুকনোর চেষ্টা করছে বিরোধীরা। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য়েই সম্ভাব্য় ফলাফলের একটা আঁচ পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। 

আজ অর্থাৎ ভোটের দিন ২০টি জেলা পরিষদের ১৩ হাজার ২৮৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। বিকেল ৪টে পর্যন্ত করা সমীক্ষায় যা উঠেছে এসেছে, তার ভিত্তিতেই সার্ভের ফলাফল তুলে ধরেছে তারা। এই এক্সিট পোলে মার্জিন অফ এরর প্লাস মাইনাস পাঁচ শতাংশ।

কিন্তু ওপিনিয়ন পোল হোক কিংবা এক্সিট পোল, কোনওটাই শেষ কথা নয়! গণতন্ত্রে শেষ কথা হল মানুষ ব্য়ালট বক্সে কিংবা ভোটযন্ত্রে কী রায় দিয়েছে।সেটা একমাত্র তিনিই জানেন। সমপূর্ণভাবে যা গোপনীয়। আর তাই বাক্স কিংবা যন্ত্র খুললে তবেই বোঝা যায়, মানুষ কী চেয়েছে। এই এক্সিট পোলের সঙ্গে এবিপি আনন্দর এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। আর মানুষ প্রকৃতভাবে তার মতামত দিতে পারল কি পারল না, তার উত্তর কি এই ছবিগুলোই নয়? সেই বিতর্ক কিন্তু রয়েই গেল।

শনিবার ভোটপর্বজুড়ে দেখাগেল হানাহানি, হিংসা। বাদ গেল না হাওড়াও। ডোমজুড়ের অঙ্কুরহাটির মহিয়ারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের । কিবরিয়া গাজি হাইস্কুলে ৩ ও ৪ নম্বর বুথে তাণ্ডব চালানোর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। বিরোধীদলের এজেন্টরা প্রতিবাদ করায় উত্তেজনা ছড়ায়। ডোমজুড় থানার ওসির নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পাশাপাশি হাওড়া ডোমজুড়ের জগদীশপুর হাইস্কুলে উত্তেজনা। অভিযোগ, বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধর করে বাইরে বার করে দিয়েছে তৃণমূল কর্মীরা। 

আরও পড়ুন: Cvoter Exit Poll 2023: ঝাড়গ্রামে খাতা খুলতে পারবে বাম-কংগ্রেস নাকি এগিয়ে তৃণমূলই? কী বলছে সি ভোটার সমীক্ষা? 

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget