এক্সপ্লোর

Suvendu Adhikari: পুলিশের আপত্তি খারিজ, হাওড়ায় শুভেন্দুর সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের

HC Allow Suvendu's Howrah Meeting: হাওড়ায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা: অতীতে একাধিকবার শুভেন্দুর সভায় সম্মতি জানায়নি পুলিশ। তবে সেই আপত্তি দাঁড়াল না। পুলিশের আপত্তি খারিজ, হাওড়ায় শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানিয়ে দিয়েছেন, ২০ মিটারের কম চওড়া রাস্তা হলে এরপর অনুমতি দেওয়া হবে না। বিকেলে শ্যামপুরে নির্ধারিত জায়গায় সভা করেন বিরোধী দলনেতা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

শুভেন্দুর সভাতে বারবার বাধা

 অতীতে একাধিকবার পৃথক প্রেক্ষাপটে শুভেন্দুর সভাতে অনুমতি দেয়নি পুলিশ। তা সেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হোক কিংবা একই দিনে শাসক ও বিরোধীর কর্মসূচি। প্রতিবারেই এসেছে 'পুলিশি বাধা।' এই ঘটনাগুলির পর বিজেপিও ছেড়ে কথা বলেনি। বিজেপির তরফে একাধিকবার নিশানা করে বলা হয়েছে,  'তৃণমূলের দলদাস পুলিশ'। বঙ্গ বিজেপির শীর্ষ নের্তৃত্বকে বলতে শোনা গিয়েছে, 'পুলিশ ছাড়া কোনও অস্তিত্ব নেই রাজ্যের শাসকদলের'। যদিও পরিস্থিতি একই তিমিরে। ফের হাওড়ায় শুভেন্দুর সভায় পুলিশি আপত্তি উঠলেও, হাইকোর্টের কাছে ধাক্কা খেল রাজ্য। পুলিশের আপত্তি খারিজ, শেষ অবধি হাওড়ায় শুভেন্দুর সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের।

উপনির্বাচনের আগে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল

প্রসঙ্গত, আজ ছিল  রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শেষ অবধি পাওয়া খবরে, মোট ৬৯ শতাংশ ভোট পড়েছে। আর এদিনের উনির্বাচনের আগেই উস্কানিমূলক ভাষণের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল।  সেন্সরের দাবি তুলেছিল শাসকদল। পাশাপাশি পুলিশকে নিয়ে মন্তব্য় বিতর্কে, সুকান্ত মজুমদারকে শোকজ করেছিল কমিশন।

 রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন

শনিবার, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যান, তৃণমূলের পাঁচ সাংসদের প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের পাশাপাশি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও অভিযোগ জানায় তৃণমূল। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'সুকান্ত মজুমদার তিনি বক্তৃতায় গিয়ে বলছেন যে, পুলিশ তোমরা যাঁরা কাঁধে অশোকস্তম্ভ নিয়ে এখানে কাজ করছে, প্রয়োজনে সেই অশোকস্তম্ভ খুলে দিয়ে চটির প্রতীক ওখানে বসিয়ে নাও। একটা কেন্দ্রের মন্ত্রী, তিনি কীভাবে অশোকস্তম্ভকে এই পর্যায়ে অপমান করার দুঃসাহস দেখান?'এরপরেই বিতর্কিত মন্তব্য়ের জন্য় সুকান্ত মজুমদারকে শোকজ করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন, ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget