এক্সপ্লোর

Calcutta High Court : স্কুলের পর এবার কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিস্মিত হাইকোর্ট, নিয়োগ প্রক্রিয়া নিয়ে হলফনামা তলব

West Bengal : অভিযোগ ছিল, ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশনারি মেরিট লিস্টে শুধুমাত্র নামের তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে কারোর কোনও নম্বর প্রকাশ করা হয়নি। লিস্টে ছিল না কোনও নম্বর বিভাজন।

সৌভিক মজুমদার, কলকাতা : স্কুলের পর এবার কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিস্মিত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০২০ সালের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে হলফনামা তলব। আগামী ১৩ অক্টোবরে মধ্যে যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

'স্বচ্ছতার প্রশ্নে প্রবেশনারি মেরিট প্যানেল নম্বর বিভাজন-সহ প্রকাশ করা উচিত, কলেজ সার্ভিসের মূল্যায়ন স্বচ্ছ হওয়া উচিত', পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)।

'একজন চেয়ারম্যান সুবীরেশ এখন জেলে, পারলে একটু মনে করিয়ে দেবেন, দুর্নীতিতে নিমজ্জিতরা আপনাদের ঘাড়ে বন্দুক রেখে কাজ সারে', পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee) দুর্নীতির কারণে জেলে, কমিশনের উদ্দেশে মন্তব্য হাইকোর্টের।

২০২০ সালের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া চাকরিপ্রার্থী মোনালিসা ঘোষ হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশনারি মেরিট লিস্টে শুধুমাত্র নামের তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে কারোর কোনও নম্বর প্রকাশ করা হয়নি। লিস্টে ছিল না কোনও নম্বর বিভাজন। তাই ঠিক কোন ভিত্তিতে তিনি বাদ পড়লেন, সেটা জানতে পারেননি বলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই চাকরিপ্রার্থী। 

 হাইকোর্টে সওয়াল-জবাবের মাঝে কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) আইনজীবী জানান, মেধা তালিকা প্রকাশ করার ক্ষেত্রে কোনও নিয়ম নেই, তাই সেরকম কোনও তালিকা প্রকাশ করা হয়নি। যে দাবি শুনেই বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিচারপতি বলেন, স্বচ্ছতার প্রশ্নে প্রবেশনারি মেরিট প্যানেল নম্বর বিভাজন-সহ প্রকাশ করা উচিত। কলেজ সার্ভিসের মূল্যায়ন স্বচ্ছ হওয়া উচিত।  

এরপরই নিয়োগ দুর্নীতিতে ধৃত SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের প্রসঙ্গ তোলেন বিচারপতি। বলেন, সুবীরেশ ভট্টাচার্য একজন চেয়ারম্যান ছিলেন যিনি এখন জেলে। একটু পারলে মনে করিয়ে দেবেন। দুর্নীতিতে নিমজ্জিতরা আপনাদের ঘাড়ে বন্দুক রেখে কাজ সারে। পার্থ চট্টোপাধ্যায়ও দুর্নীতির কারনে জেলে।

                                                                                

আরও পড়ুন- গলার নলি কাটা, তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার, স্বরূপনগরে সীমান্ত লাগোয়া গ্রামে চাঞ্চল্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget