এক্সপ্লোর

Calcutta High Court on MGNREGA Scheme : 'দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও প্রকল্প অনন্তকাল আটকে রাখা যায় না', ১০০ দিনের প্রকল্পে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

MGNREGA Scheme : 'দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত যে টাকা উদ্ধার সম্ভব হয়েছে, সেটা কীভাবে ব্যবহার করা হবে?' তা জানাতে হবে কেন্দ্রকে, এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ।

সৌভিক মজুমদার, কলকাতা : 'আর্থিক তছরুপ বা দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও প্রকল্প অনন্তকাল আটকে রাখা যায় না।' ১০০ দিনের প্রকল্প সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারীর মামলায় এই মন্তব্য আদালতের। 'দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত যে টাকা উদ্ধার সম্ভব হয়েছে, সেটা কীভাবে ব্যবহার করা হবে?' তা জানাতে হবে কেন্দ্রকে, এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। দুর্নীতি যাতে প্রতিরোধ করা যায় তার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ? তা জানাতে হবে কেন্দ্রকে, নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

বিস্তারিত...

কেন্দ্রের কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য, গোটা বিষয়টায় একটা দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ থাকলে কোনও সংস্থার প্রাথমিক যে কাজ থাকে, সেটা রাজ্যের সংস্থা হতে পারে, তারা বিষয়টার অনুসন্ধান করতে পারে। তা করার পরে তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। কিন্তু, এই ধরনের প্রকল্পের কাজ অনন্তকাল বন্ধ করে রাখা যায় না। এই মর্মে মত ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি। কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন, অবিলম্বে এই ১০০ দিনের কাজ প্রকল্প পশ্চিমবঙ্গে আরম্ভ করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব, সেই প্রশ্নের উত্তর তিনি কেন্দ্রের কাছে চেয়েছেন। প্রধান বিচারপতি আরও বলেছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশেই একটি কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছিল, সেই টিম প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের চারটি জেলার ক্ষেত্রে অনুসন্ধান করেছে এবং বলেছে, এই জেলাগুলির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ এসেছিল, সেগুলির ক্ষেত্রে কী কী করা সম্ভব। ইতিমধ্যেই দুর্নীতির বেশ কিছু টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই চারটি জেলাকে বাদ দিয়ে, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় এই প্রকল্প কবে কীভাবে শুরু করা যায়, সেই প্রশ্নের উত্তর কেন্দ্রের কাছে চেয়েছেন প্রধান বিচারপতি। এর পাশাপাশি যে টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা কীভাবে ব্যবহার করা সম্ভব সেই প্রশ্নের উত্তরও তিনি কেন্দ্রের কাছে চেয়েছেন। সবমিলিয়ে, এরাজ্যের তরফে বারবার যে অভিযোগ করা হচ্ছে, ১০০ দিনের প্রকল্পের কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বা কেন্দ্র টাকা আটকে রেখেছে, সেটা নিয়ে আজ প্রধান বিচারপতির যে প্রশ্ন এবং পর্যবেক্ষণ এবং কেন্দ্রের কাছে যে উত্তর চেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget