এক্সপ্লোর

Doctor Transfer Controversy: রাজ্য সরকারের আর্জি খারিজ, চিকিৎসকদের পোস্টিং মামলার শুনানি হাইকোর্টেই

Calcutta High Court: খারিজ হয়ে গেল এই মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্য সরকারের আর্জি।

কলকাতা: প্রতিবাদী চিকিৎসকদের পোস্টিং মামলায় ধাক্কা রাজ্য সরকারের। স্যাটে নয়, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়াদের আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। রাজ্য সরকারের আর্জি খারিজ করে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিকিৎসক অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আর জি কর আন্দোলনের অন্য়তম মুখ ৩ ডাক্তারের পোস্টিং মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। খারিজ হয়ে গেল এই মামলা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্য সরকারের আর্জি। অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারের পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই, জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলাকারী ডাক্তারদের অভিযোগ, কাউন্সেলিংয়ের সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধাতালিকা বেরোলে দেখা যায়, পোস্টিং অর্ডারে তাঁর নাম রয়েছে মালদার গাজোলে সাব ডিভিশনাল হাসপাতালে। আসফাকুল্লা নাইয়ার ক্ষেত্রেও কাউন্সেলিংয়ের সময় ছিল আরামবাগ মেডিক্য়াল কলেজের নাম। পোস্টিং অর্ডারে তা বদলে হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল। কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আর জি কর মেডিক্য়াল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে হয়েছে রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৩ চিকিৎসক। অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারের এই পোস্টিং বিতর্কে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্ত কলকাতা হাইকোর্টে সওয়াল করেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT-এর কাছে এই মামলা পাঠানো হোক। রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এই ধরনের মামলায় রাজ্যের অবস্থান গ্রহণযোগ্য নয়। এমন অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে। পাশাপাশি, হাইকোর্টের পর্যবেক্ষণ, এই ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত রাজ্য সরকারের। তাহলে আদালতের মূল্যবান সময় বাঁচবে বলে মন্তব্য করেন বিচারপতি বসু।

পাশাপাশি পোস্টিং বিতর্কে অন্যতম মামলাকারী ডাক্তার অনিকেত মাহাতো প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। অনিকেত মাহাতো বলেন, "আমাদের ৩ জুনিয়র ডাক্তারের পোস্টিং সংক্রান্ত যে সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। এই একটা জায়গায় এক্তিয়ারের পয়েন্টে আমাদের আন্দোলনের প্রথম জয় বলেই আমরা মনে করছি। আমরা বারবার যে কথাটা বলেছিলাম, যে আমাদের সঙ্গে পোস্টিং নিয়ে অন্যায় হচ্ছে, SR-রা রুটিন বদলির মতো, একসঙ্গে দেখলে সঠিক হবে না, আদালতও আজকে সেই কথাটাকেই সিলমোহর দিয়েছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget