এক্সপ্লোর

Droha Carnival : ফের আদালতে ধাক্কা রাজ্যের, রানি রাসমণি অ্যাভিনিউতে 'দ্রোহের' কার্নিভালে অনুমতি আদালতের

'দ্রোহের' কার্নিভালে অনুমতি আদালতের। জয়েন্ট ফোরাম অফ ডক্টর্সকে অনুমতি দিলেন বিচারপতি রবি কৃষাণ কপূর।

কলকাতা : ফের আদালতে ধাক্কা রাজ্যের। রানি রাসমণি অ্যাভিনিউতে চিকিৎসকদের 'দ্রোহের' কার্নিভালে অনুমতি দিল আদালত। দ্রোহ রুখতে গড়া হয়েছিল দুর্গ । লোহার মোটা শিকল দিয়ে আটকে দেওয়া হয়েছিল পথ। আদালতের রায়ে, এক ঘণ্টাতেই নাটকীয় পট পরিবর্তন ঘটে যায়।

এরপরই  মুহূর্তের মধ্যে বদলে যায় শহরের ছবিটা।  লোহার শৃঙ্খল থেকে মুক্ত হয় পথ।  সরে যায় ব্যারিকেড। হাতের হাত রেখে তৈরি হয় মানব-শৃঙ্খল। পিছু হঠতে বাধ্য হয় পুলিশ। ঢাক বাজিয়ে, প্ল্যাকার্ড হাতে, প্রতিবাদের রব তুলে নজিরবিহীন আন্দোলনে সামিল হলেন চিকিৎসকরা ও হাজার হাজার মানুষ । 

 মঙ্গলবার সকাল থেকেই সারা শহর হয়ে ওঠে দুর্গ। দিকে দিকে গার্ডরেল দিয়ে ঘরে ফেলে পুলিশ। কোনওভাবেই যাতে দ্রোহের কার্নিভাল না হতে পারে, তার জন্য কোমর বাঁধে পুলিশ। বিশাল বিশাল অ্যালুমিনিয়াম ওয়াল তুলে দেওয়া হয় রাস্তায়। এছাড়া রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় সারি সারি বাস। এই পরিস্থিতিতে জয়েন্ট  প্ল্যাটফর্ম অফ ডক্টর্স দ্বারস্থ হয় আদালতের। সেখানেই ফের বড়স় ধাক্কা খায় রাজ্য । 

জয়েন্ট ফোরাম অফ ডক্টর্সকে অনুমতি দেন বিচারপতি রবি কৃষাণ কপূর। আদালত আরও জানায় , 'রাসমণি রোডের যে প্রান্ত রেড রোডের দিকে এসে মেশে সেদিকে গার্ড রেল দিয়ে আটকাতে পারবে পুলিশ'। রেড রোডেই হচ্ছে রাজ্য আয়োজিত পুজোর বিসর্জনের কার্নিভাল।   

সোমবার রাতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে ধর্মতলা, রানি রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় জারি করা হয়েছিল ১৬৩ ধারা। লেনিন সরণির সংযোগস্থল থেকে রানি রাসমণি অ্যাভিনিউ, ধর্মতলার ওয়াই চ্যানেল, ডোরিনা ক্রসিং, মেয়ো রোড, আউট্রাম রোড, ক্যাথিড্রাল রোড, জহরলাল নেহরু রোড, ক্যুইন্স ওয়ে, স্ট্র্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ। আইন অনুসারে ১৬৩ ধারা জারি থাকলে কোথাও ৫ জন বা তার বেশি জমায়েত করা যায় না। তাই দ্রোহের কার্নিভাল পড়ে যায় বাধার মুখে। তবে হাইকোর্টের নির্দেশে সব বাধা কেটে যায়। আর শুরু হয় দ্রোহের কার্নিভাল।                           

আরও পড়ুন:

আজ কলকাতায় জোড়া কার্নিভাল, ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget