এক্সপ্লোর

Saumitra Khan:১৫ জুলাই পর্যন্ত সৌমিত্র খাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টে সাময়িক স্বস্তি বিজেপি সাংসদের

Calcutta High Court: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে সাময়িক রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।

কলকাতা: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে সাময়িক রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট  (Calcutta High Court)। আগামী ১৫ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha)। তবে সাংসদের মন্তব্যের সমালোচনা করেছেন বিচারপতি মান্থা। বলেছেন, 'সৌমিত্র যে ভাষা ব্যবহার করেন বলে পুলিশের দাবি, তা অত্যন্ত খারাপ। এক জন সাংসদের কাছে এই ধরনের ভাষা একেবারে প্রত্যাশিত নয়।' প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল সোনামুখী থানায় জোড়া এফআইআর (FIR) দায়ের হয়েছিল সৌমিত্রর বিরুদ্ধে। সেই মামলায় রক্ষাকবচ পেলেন বিজেপি সাংসদ। 

কী নিয়ে মামলা?
গত এপ্রিলে বাঁকুড়ায় প্রায় ২০০টি স্বনির্ভর গোষ্ঠীতে টাকা তছরুপের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। গত ১১ এপ্রিল মানিকবাজারে এনিয়ে বিক্ষোভও দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সেখানেই সোনামুখী থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। সে সময় তিনি বলেন, 'আইসি অনেক দিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোরও পরিবার আছে আমরাও দেখে নেব।' অভিযোগ তিনি আরও বলেন, 'আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব, তারপর কী ব্যবস্থা করা যায় দেখব, বলে হুমকি।' বিজেপি সাংসদের সেই মন্তব্য়ের প্রেক্ষিতে তুঙ্গে ওঠে বিতর্ক। 
যদিও তার পর INTTUC-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিষ্ণুপুরের সাংসদকে পাল্টা হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। তিনি বলেছিলেন, 'কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?' একাংশের দাবি, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের উদ্দেশেই এই ভাষা ব্যবহার করেছেন সোমনাথ। এতেই শেষ নয়। তিনি আরও বলেন, 'সৌমিত্র খাঁ যদি বাপের ব্যাটা হয়ে থাকিস, সোনামুখীতে একবার পা দিয়ে দেখা। পাগুলো যদি ভেঙে দিতে না পারি তাহলে তৃণমূল কংগ্রেস করা ছেড়ে দেব।' তিনি মনে করেন, 'এরকম সাংসদকে মেরে পা ভেঙে দেওয়াই উচিত।' পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। পদ্মশিবিরের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি নীরজ কুমার বলেন, 'পুলিশ যদি এর পরও গ্রেফতার না করে তা হলে ভাবব তৃণমূলকে ওরা মদত দিচ্ছে।' যদিও রাজনৈতিক মহলের আশঙ্কা, পঞ্চায়েত ভোটের আগে যে ভাবে দু-তরফ থেকেই হুমকি-হুঁশিয়ারি-কুকথার রাজনীতি বাড়ছে, তাতে নির্বাচন ঠিকঠাক হবে তো? 

আরও পড়ুন:ডায়েট কোকে ক্যান্সারের বিষ ! সতর্ক করল WHO

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget