এক্সপ্লোর

Justice Abhijit Ganguly : ‘কতদিনে শেষ হবে সিবিআই তদন্ত? আমার চোখে আরও দুর্নীতির ইঙ্গিত আসছে’, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

CBI : সপ্তাহখানেক আগেই সিবিআইয়ের তদন্ত নিয়ে দিনের শুরু উষ্ণাপ্রকাশ করলেও পরের দিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাতেই আস্থা রেখে তাদের থেকে ম্যাজিকের প্রত্যাশা রাখেন বলে জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

সৌভিক মজুমদার, কলকাতা : ‘কতদিনে শেষ হবে সিবিআই তদন্ত?’ ফের প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি আরও দুর্নীতির ইঙ্গিত তিনি পাচ্ছেন জানিয়ে তদন্তে লোক বাড়ানোর কথাও বলেছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ফের একবার সিবিআইয়ের তদন্ত নিয়ে উষ্ণাপ্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও সেদিনই পরে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরই আস্থা রেখে বলেছিলেন, 'সিবিআই ম্যাজিক দেখাতে পারে।'

কতদিনে শেষ হবে তদন্ত ?

সিবিআইয়ের আইনজীবীকে একটি মামলার মাঝে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, 'কাল এক জায়গায় গিয়েছিলাম। সমাজের উপরতলার বহু মানুষ সেখানে ছিলেন। তাঁরা একের পর এক আমায় জিজ্ঞেস করছেন, তদন্ত কবে শেষ হবে’। যারপরই কবে তদন্ত শেষ হবে জানতে চান তিনি।

'আরও দুর্নীতির ইঙ্গিত'

পাশাপাশি অন্য একটি মামলার শুনানির মাঝে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘লোক কোথায়? সিবিআইকে লোক বাড়াতে হবে। আমার চোখে যা আসছে, তাতে আরও দুর্নীতির ইঙ্গিত আসছে। সেক্ষেত্রে সিটে লোক না বাড়ালে হবে না। প্রয়োজনে অর্ডার দেবো, কারণ সিবিআই আরও বহু মামলার তদন্ত করছে’।

ম্যাজিকের প্রত্যাশা

প্রসঙ্গত, দিন সাতেক আগেই দিনের শুরুতে নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে, CBI-কে তিরস্কার করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, CBI-এর SIT-এর কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে তাঁদের বদল করা হতে পারে। কিন্তু দিনের শেষে, তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার পর, CBI তদন্তের ওপরই আস্থা রাখলেন মাননীয় বিচারপতি। বললেন, ‘সিবিআই ম্যাজিক দেখাতে পারে, আশা করব, তারা তা দেখাবে’।

বিচারপতি আরও বলেন, ‘সিবিআইয়ের উপর আমার আশা আছে, তদন্তকারী অ.ফিসারদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি ওদের কেন সময় লাগছে। সিবিআই যেন নিজেদের জায়গা ধরে রাখতে পারে, তা দেখতে হবে’। তিনি আরও বলেন, ‘‘কেউ আমার কাছে জানতে চেয়েছিল, মুড়ি-মুড়কির মতো CBI দিচ্ছি। উত্তরে বলেছি, মুড়ি-মুড়কির মতো দুর্নীতি, তাই এত CBI তদন্তের নির্দেশ দিয়েছি।’’ এদিন শুনানি চলাকালীন CBI-এর তরফে অভিযোগ করা হয়, তা কী তদন্ত করছে, তা দেখার জন্য এজলাসে থাকছে CID!

মুড়ি-মুড়কির মতো সিবিআই

গত আঠারোই সেপ্টেম্বর এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে, পরপর CBI তদন্তের নির্দেশ নিয়ে মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার প্রশ্ন ছিল, ‘‘সমালোচকরা বলছেন যে আপনি মুড়ি-মুড়কির মতো সিবিআই দিয়েছেন। এবার সেই সিবিআই কতটা গতির সঙ্গে তদন্ত করছে, সেগুলো জানা এবং নিয়ন্ত্রণের জন্য আপনি কী কী করতে পারেন।’’ জাস্টিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘‘মুড়ি-মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি-মুড়কির মতো সিবিআই দিতে হয়েছে।’

আরও পড়ুন- বাড়ছে প্রাথমিকে নিয়োগের আবেদনের সময়সীমা, জানাল পর্ষদ

সেরা শিরোনাম

TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget