এক্সপ্লোর

Upper Primary: উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল, 'ওই পদে কোনও নিয়োগ নয়', জানাল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court:বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, 'অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্যপদ ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়।'

সৌভিক মজুমদার, কলকাতা: উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত শূন্যপদ বাতিল করল আদালত। কর্মশিক্ষা ও শারীরশিক্ষার অতিরিক্ত ১৬০০ শূন্যপদ বাতিল করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 

এদিন আদালতের তরফে বলা হয়, ওই পদে কোনও নিয়োগ নয়। ২০১৯ সালে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি করা হয়েছে অতিরিক্ত শূন্যপদ। তাই বৈধ নয় এই শূন্যপদগুলি পর্যবেক্ষণ আদালতের। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় বলে অভিযোগ। আদালতের এই রায়ে হতাশ চাকরিপ্রার্থীরা। উচ্চ আদালতে যাওয়ার ভাবনাও রয়েছে, এমনটাই সূত্রের খবর। 

বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, 'অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্যপদ ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। রাজ্য যদি তার নির্বাহী ক্ষমতা ইচ্ছেমতো ব্যবহার করে তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারও অধিকার খর্ব করার জন্য রাজ্য তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারে না। কর্মশিক্ষার জন্য ৭৫০ টি ও শারীরশিক্ষার জন্য ৮৫০ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়'। দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 

উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীর কথায়, 'প্রত্যেকেরই এই লড়াইটা জারি করা খুব কষ্টকর। কারণ, অর্থ ছাড়া তো লড়াই করা হয় না। বিনা পয়সায় তো লড়াই হয় না। আমরা পরবর্তী স্টেপগুলো ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট যাওয়ার পরিকল্পনা করব অবশ্যই উকিলের সঙ্গে পরামর্শ নিয়ে।' 

আরেক চাকরিপ্রার্থীর কথায়, 'মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি মানবিকতার দিক থেকে আমাদের রেকমেন্ডেশনের পদ সৃষ্টি করেছিলেন। মানবিকতা দিক থেকে উনি রেকমেন্ড করেছিলেন, সুপারিশপত্র করেছিলেন। আমরা আবার উচ্চতর আদালতে সরকারের সহযোগিতায় গিয়ে আমরা জবটাকে সুনিশ্চিত করব।' 

উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা হয় ২০১৭ সালের ৪ জুন। ফল প্রকাশিত হয় ২০১৮-র ফেব্রুয়ারিতে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে ২০১৯ সালে। কিন্তু প্যানেলে নাম থাকা অনেকে চাকরি পাননি বা, নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর ২০২২ সালের ১৯ মে বিজ্ঞপ্তি দিয়ে ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে।  

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget