এক্সপ্লোর

Calcutta High Court: বর্ষায় বেহাল রাস্তা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, 'আমি দেখেছি কীভাবে রোগীদের নিয়ে যেতে হচ্ছে..', এবার হুঁশিয়ারি বিচারপতি সেনের

HC On Bad Road Condition and Water Logging Situation : বর্ষায় বেহাল রাস্তা ও জমা জল নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, এবার হুঁশিয়ারি দিয়ে কী বার্তা বিচারপতি সেনের ?

কলকাতা: বর্ষায় বেহাল রাস্তা ও  জমা জল নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। '২ সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হবে', হুঁশিয়ারি হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের।

আরও পড়ুন, BJP কর্মী অভিজিৎ খুনের চার্জশিটে নাম ! হাইকোর্টে আগাম জামিনের আবেদন TMC বিধায়ক পরেশ ও দুই কাউন্সিলরের 

এদিন বিচারপতি সেন বলেন, 'সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দফতর কাজ না করলে, আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ। রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কীভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান', এদিন পরামর্শ দিয়েছেন বিচারপতি সেন। 

প্রায় প্রতিটা বর্ষায় খারাপ রাস্তার জেরে ভোগান্তি পড়তে হয়, ইতিমধ্যেই বারবার তা নিয়ে ক্ষোভপ্রকাশের ছবি প্রকাশ্যে এসেছে। তারই ফের জ্বলন্ত উদাহরণ দেখা গেল এবার পশ্চিম মেদিনীপুরে।ফের খাটিয়ায় চেপে হাসপাতালে যেতে দেখা গেল রোগীকে। বর্ষায় কেশপুরের সেই বেহাল রাস্তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বেহাল রাস্তায় গাড়ি ঢুকতে না পারায় বাড়িতেই পড়েছিলেন আরেক রোগিণী। ছবি ভাইরাল হতেই এবার টনক নড়েছে প্রশাসনের। ঘটনাস্থলে আসেন বিডিও। অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা বিডিও-র। অবিলম্বে রাস্তা মেরামতির আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিন দিলীপ ঘোষ বলেন, সারা পশ্চিমবাংলায় যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সমস্ত পথশ্রী এখন হতশ্রী হয়ে গিয়েছে। কাঁধে করে, খাটিয়ায় করে, লোককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা প্রত্যেক বছরের ছবি পশ্চিমবাংলায়। কারণ টাকা পয়সা মেরে,..লুট করে শেষ। মেরামতেরও পয়সা নেই। আর করতেও চায় না ওরা। ওরা জানে কিছু করতে হবে না, আমরা তো, ভোট পাব, জিতে যাব। 

একটানা ভারী বর্ষণে রাজ্যের একের পর এক খারাপ রাস্তার ছবি প্রকাশ্যে আসছে।  সম্প্রতি মালদার রতুয়ায় কাদা ভরা রাস্তায় আটকে গিয়েছিল অটোর চাকা। ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা জেলা জুড়ে। রাস্তা সংস্কারের দাবিতে এবার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয় রাজনৈতিক তরজা। কাদায় ভরা রাস্তায় চাকা আটকে, একদিকে প্রায় হেলে যায় অটো। বৃষ্টি মাথায় করে অটোটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় কিছু যুবক।ভরা বর্ষায়, বেহাল রাস্তার এমনই ছবি উঠে আসে মালদার রতুয়া থেকে। বেহাল রাস্তায় দুর্ভোগের প্রতিবাদে এবার প্ল্যাকার্ড হাতে ক্ষোভে ফেটে পড়েছিলেন গ্রামের বাসিন্দারা। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget