এক্সপ্লোর

Calcutta High Court: রাস্তা আটকে পুজোয় সমস্যা রাজ্য সরকারের, কালীঘাটে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি হাইকোর্টের

Ram Puja: এদিকে, রামমন্দিরের উদ্বোধনের আগের দিন থেকেই কলকাতায় একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। রাজনৈতিক কোনও কর্মসূচি না নেওয়া হলেও, অরাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন বিজেপি নেতারা।  

সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, কলকাতায়: কালীঘাটে (Kalighat) বিকল্প জায়গায় মিলল রাম পুজোর অনুমতি । নেপাল ভট্টাচার্য লেনের পরিবর্তে দেশপ্রাণ শাসমল পার্কে রাম পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২২ জানুয়ারি সন্ধে ৬টা পর্যন্ত দেশপ্রাণ শাসমল পার্কের একাংশে অনুষ্ঠান করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

৬৬ পল্লির কাছে নেপাল ভট্টাচার্য লেনে নয়, কালীঘাটে (Kalighat) বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দেশপ্রাণ শাসমল পার্কে মিলল রাম পুজোর অনুমতি। ২২ শে জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন, কালীঘাটে ৬৬ পল্লির কাছে রাম পুজোর আয়োজন করে কালীঘাট বহুমুখী সেবা সমিতি। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের লাইভ কভারেজ দেখানোর ও পরিকল্পনা করেন উদ্যোক্তারা। কিন্তু সেখানে রাস্তা আটকে পুজো হলে সমস্যা হবে বলে আপত্তি জানায় রাজ্য সরকার। এর পরই হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাটের ওই ক্লাব।

মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। বুধবার বিচারপতি জানান, সন্ধে ৬ টা পর্যন্ত পার্কের একাংশের এই অনুষ্ঠান করা যাবে। এদিকে, রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনের আগের দিন থেকেই কলকাতায় একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। রাজনৈতিক কোনও কর্মসূচি না নেওয়া হলেও, অরাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন বিজেপি (BJP) নেতারা।  অযোধ্য়ার রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনের দিন, কলকাতার বিভিন্ন মন্দির সংলগ্ন এলাকায় এলইডি স্ক্রিনে হবে উদ্বোধনের লাইভ স্ট্রিমিং।  এছাড়াও আয়োজন করা হবে বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রার। 

আরও পড়ুন:  Kolkata Ayodhya Flight: ২ ঘণ্টায় কলকাতা-অযোধ্যা! শুরু নতুন বিমান পরিষেবা

ঠিক কী হয়েছিল? ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাট এলাকায় রামপুজোর অনুষ্ঠানে অনুমতি দিচ্ছিল না পুলিশ। এমনই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্ট মামলা করে কালীঘাট বহু মুখী সেবা সমিতি নামের একটি ক্লাব। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব। আর ওই দিনই কালীঘাটে ৬৬ পল্লির কাছে রামপুজো, প্রসাদ বিতরণ ও সাংসকৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কালীঘাট বহু মুখী সেবা সমিতি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটিও এলইডি স্ক্রিনে সকাল থেকে দেখানোর উদ্যোগ নেয় তারা। ক্লাবের অভিযোগ ছিল, এক মাস আগে আবেদন করা হলেও, অনুমতি দিচ্ছে না পুলিশ। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

কী ছবি অযোধ্যায়? উল্লেখ্য, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ আগে, কাল থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন। আজ রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা হবে। মঙ্গল কলসে সরযূ নদীর জল নিয়ে রাম মন্দিরে আসেন ভক্তরা। হায়দরাবাদ থেকে আনা হয়েছে বিশালাকার লাড্ডু। রাম মন্দিরের একেবারে ধ্বজার নীচে রয়েছে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে ঢোকার পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget