এক্সপ্লোর

Calcutta High Court: অবৈধ নির্মাণের রেজিস্ট্রেশন নয়, দেওয়া যাবে না বিদ্যুৎ সংযোগ, পূর্ব কলকাতার জলাভূমি নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Kolkata News: বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন।

কলকাতা: পূর্ব কলকাতার জলাভূমিতে 'অবৈয়দ নির্মাণ' নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। অবৈধ নির্মাণ ভাঙার জন্য় দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিল আদালত। কোথায় কোথায় জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণকার্য সম্পন্ন হয়েছে, ওয়েবসাইটি তার তালিকা প্রকাশ করতে বলা হল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে। বেআইনি নির্মাণের রেজিস্ট্রেশন যেন না হয়, কোনও বেআইনি নির্মাণকে যেন বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয়, সেই নির্দেশও দিল আদালত। (Kolkata News)

বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে, এলাকায় যত বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলির দাগ, নম্বর-সহ, প্লটের নিরিখে চিহ্নিত করা হয় এবং নির্দিষ্ট ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। আদালত জানিয়েছে, একটি বিশেষ চক্রের মাধ্যমে এলাকায় যে জমি ও বাড়ি বিক্রির চেষ্টা চলছে, সেগুলির মধ্যে কোনগুলি অবৈধ, তালিকা থাকলে দ্রুত বুঝতে সুবিধা হবে মানুষের। ফলে কেনার আগে সতর্ক হতে পারবেন। (Calcutta High Court)

পাশাপাশি, আদালত জানিয়েছে, ওই এলাকায় যত বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলির রেজিস্ট্রেশন যাতে না হয়, তার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে। যাঁরা রেজিস্ট্রেশনের দায়িত্বে রয়েছেন, তাঁদের বিষয়টি দেখতে বলা হয়েছে। CESC এবং বিদ্যুৎ পরিষদকে বলা হয়েছে, বেআইনি নির্মাণের ক্ষেত্রে যেন বিদ্যুৎ সংযোগ দেওয়া না হয়। (East Kolkata Wetlands)

ঠিক কী বলল আদালত, একনজরে-

১) পূর্ব কলকাতা জলাভূমিতে অবৈধ নির্মাণের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে দাগ, নম্বর সহ।

২) পূর্ব কলকাতা জলাভূমিতে অবৈধ নির্মাণের কোনও রেজিস্ট্রেশন করা যাবে না।

৩) পূর্ব কলকাতার জলাভূমিকে অবৈধ নির্মাণগুলিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না।

ইতিমধ্যেই এলাকায় যে সব বেআইনি নির্মাণ হয়ে গিয়েছে, সেগুলি ভাঙতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে আদালতকে। সেই মতো পরবর্তী নির্দেশ দেবে আদালত।  গতকালই আদালতে রিপোর্ট পেশ করেন রাজ্য ও কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। আর তার পরই কড়া নির্দেশ দিল আদালত।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে আদালতে রিপোর্ট পেশ করা হয়েছে, যাতে কোথায় কোথায় বেআইনি নির্মাণ হয়েছে, সেই সমক্রান্ত তথ্য রয়েছে। ওই রিপোর্ট দেখে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ হল, পূর্ব কলকাতার জলাভূমিতে ব্যাপক হারে বেআইনি নির্মাণ হয়েছে। সংখ্যাটা এতটাই যে সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে। পূর্ব কলকাতার জলাভূমিকে বাঁচানোর জন্য এবং বেআইনি নির্মাণ আটকানোর জন্য যে মামলা হয়, তাতে আদালতের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget