এক্সপ্লোর

Calcutta High Court: প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের

DELED Notification : ৬০০ কলেজ, ৩০ হাজার পড়ুয়া, সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞপ্তির অভিযোগে মামলা হয়েছিল। যা মামলায় হাইকোর্টের বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে।

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। ৯ জুন পর্যন্ত ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ৬০০ কলেজ, ৩০ হাজার পড়ুয়া, সংক্ষিপ্ত সময়ে বিজ্ঞপ্তির অভিযোগে মামলা হয়েছিল। যা মামলায় হাইকোর্টের বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে। মহামান্য আদালতের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৬ জুন সিঙ্গেল বেঞ্চে থাকা অন্য মামলার সঙ্গে এই মামলার শুনানি হবে। 

জনস্বার্থ মামলার আইনজীবীর বক্তব্য, ৩০ হাজার পড়ুয়া, ৬০০ কলেজ। ২০২১ থেকে ২০২৩ সালের ভর্তির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অথচ আগের দুটো বছরের ক্লাস হলো না, কিছুই হলো না। প্রতি ভর্তিতে তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে। কিসের প্রয়োজনে এত সংক্ষিপ্ত সময়ে এই বিজ্ঞপ্তি ? ৩১ মে থেকে ২ জুনের মধ্যে ফর্ম ভর্তি সহ জমা যাবতীয় প্রক্রিয়া সারতে হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। আগে এই নিয়ে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল।  ৬ জুনে সিঙ্গেল বেঞ্চে সেই মামলার পরবর্তী শুনানি। তাই তড়িঘড়ি ৩০ মে বিজ্ঞপ্তি জারি করে ভর্তি শুরু র নির্দেশ দেওয়া হল। প্রসঙ্গত, এর আগেও এই নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয় ছিলেন, বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের প্রতিষ্ঠানের  ছাত্র-ছাত্রীদের বিস্তারিত নথি ছবিসহ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পাশাপাশি ওই শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম সরকারি বিভাগে নথিভুক্ত করা হয়নি অবিলম্বে তাদের নাম নথিভুক্ত করতে হবে। যাতে তাদের পরবর্তীকালে নিয়োগের ক্ষেত্রে নথিভুক্ত ছাত্র ছাত্রী হিসেবে তারা গণ্য হন।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে উল্লেখ করে ৩০ শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক পর্ষদ।      

আরও পড়ুন- আগুন গরমে তাপপ্রবাহের সতর্কতা, উঁকি দিচ্ছে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি

প্রাথমিক পর্ষদের সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। সেই ভিত্তিতেই শুনানিতে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।                     

আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

 

সেরা শিরোনাম

Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget