এক্সপ্লোর

Calcutta Medical College: রাজ্যের চিকিৎসায় গলদ! উদ্বেগ প্রকাশ খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার

Kolkata News: মেডিক্যাল কলেজের ১৯০তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে রাজ্যের চিকিৎসায় গলদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী।

কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) ১৯০তম প্রতিষ্ঠা দিবসে এসে রাজ্যের ডাক্তারদের প্রতি মানুষের ভরসা চলে গিয়েছে বললেন উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। এর পাশপাশি, চিকিৎসকদের লোভ, মোহ ত্যাগের পরামর্শ দিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী।

উদ্বেগ প্রকাশ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার: ১৮৩৫ সালে ২৮ জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল রাজ্যের সবচেয়ে পুরনো কলকাতা মেডিক্যাল কলেজ। রবিবার তার ১৯০ বছর পূর্তি। সেই উপলক্ষে একটি অনুষ্ঠান যোগ দিতে যান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। উপস্থিত ছিলেন চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল বিধায়ক নির্মল মাজি। সেই অনুষ্ঠানে রাজ্যের চিকিৎসায় গলদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী।

রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলার মানুষকে বাইরে চিকিৎসার জন্য যেতে হয়। এই অভিযোগে বারবার সরব হয়েছে বিরোধীরা। যা নিয়ে রাজনৈতিক তরজাও চলতে থাকে। এবার ভিনরাজ্যে বাংলার মানুষের চিকিৎসা করাতে যাওযা নিয়ে উদ্বেগ প্রকাশ স্বাস্থ্য অধিকর্তা। এদিন তিনি বলেন, “সারাদেশে পশ্চিমবাংলা ছিল স্বাস্থ্যের পীঠস্থান।লোকে পশ্চিমবঙ্গে আসতেন চিকিৎসার জন্য।অনেক উন্নতি হয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। তাও মানুষ এত টাকা খরচা করে বাইরে যাচ্ছে কেন? বোধহয় আমরা তাদের কাছে টেনে নিতে পারছি না। এটা খুবই চিন্তার বিষয়। রাজ্যের ডাক্তারদের প্রতি মানুষের ভরসা চলে গিয়েছে। ভরসাটা ফিরিয়ে আনতে হবে সবাইকে।রোগীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে যাতে তারা আমাদের প্রতি আস্থা পায়।’’

এদিন চিকিৎসকদের লোভ ও মোহ ত্যাগের পরামর্শ দিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগীও। তিনি বলেন, “কোন কোম্পানির ওষুধ আমি লিখব তাকে, যার দাম কম, কিন্তু কার্যকরী। সে বাড়িতে গিয়ে পথ্য খেতে পারবে কিনা, ওষুধ লেখার পরে সেটা দেখে। তিনিই হচ্ছেন উত্তম বৈদ্য। আপনাদের কাছে আবেদন সেইভাবে এগোন। আপনাদের একটা ঐতিহ্য আছে। ঐতিহ্য হচ্ছে রথের দড়ির মতো। যখন আমাদের মন মানবিক ধর্ম থেকে সরে গিয়ে লোভ মোহ-র বশবর্তী হতে যায়, তখন রথের দড়ি, মনকে রাস্তায় টেনে নিয়ে আসে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: TMC Rally: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব, কলকাতায় মিছিল তৃণমূলের

সেরা শিরোনাম

News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget