এক্সপ্লোর

Anubrata Mondal: দিল্লি হাইকোর্টে গরুপাচার মামলা, ফের পিছোল অনুব্রত-শুনানি

Cattle Smuggling Case: অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অন্য একটি মামলায় ব্যস্ত রয়েছে। আরও সময় চেয়েছেন তিনি।

বিজেন্দ্র সিংহ, কলকাতা: দিল্লি হাইকোর্টে ফের পিছোল গরুপাচার মামলার শুনানি (Cattle Smuggling Case)। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে শুনানি পিছোল। আদালত সূত্রে জানা গিয়েছে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অন্য একটি মামলায় ব্যস্ত রয়েছে। আরও সময় চেয়েছেন তিনি। সেই মর্মে আদালেত আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তার পরই মামলার শুনানি পিছিয়ে যায়। অনুব্রতকে নিয়ে পরবর্তী শুনানি আগামী ১৮ অক্টোবর।

অনুব্রতকে নিয়ে পরবর্তী শুনানি ১৮ অক্টোবর

অনুব্রতর এবারের পুজোও জেলে কাটবে বলেই আশঙ্কা দেখা দিয়েছে তাঁর অনুগামীদের মনে। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও পুজোর সময় জেলেই থাকতে চলেছেন। সুপ্রিম কোর্টে অনুব্রত-কন্যা সুকন্যার জামিনের আবেদনের শুনানি চার মাস পিছিয়ে গিয়েছে। অর্থাৎ এবছরের পুজোটা তিহাড় জেলের ছ'নম্বর সেলেই কাটাতে হবে তাঁকে।

গরুপাচার মামলায়, গতবছর অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত। তার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও জেলবন্দি অনুব্রত। প্রথমে বাংলাতেই ছিলেন অনুব্রত। কিন্তু তিনি প্রভাবশালী, মামলার উপর প্রভাব পড়তে পারে বলে আদালতে যুক্তি দেখান তদন্তকারীরা। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ মেশ দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। তাঁর কন্যা সুকন্যাও সেখানেি রয়েছেন। 

আরও পড়ুন: Partha Chatterjee: আবারও খারিজ জামিনের আর্জি, এবার জেলে গিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

দীর্ঘ সময় দরে জেলে থাকায়, বীরভূমেও অনুব্রতর মাটি ক্রমশ আলগা হচ্ছে বলে দাবি উঠে আসতে শুরু করেছে ইতিমধ্যেই। অতি সম্প্রতিই নানুরের হোসেনপুরের দলীয় কার্যালয় থেকে মুছে ফেলা হয় অনুব্রতর ছবি। এই ঘটনার নেপথ্যে কাজল শেখের হাত দেখছিলেন অনেকে। যদিও, তা মানতে চাননি কাজল-ঘনিষ্ঠরা। সেই নিয়ে কটাক্ষ উড়ে আসে বিজেপি-র তরফেও। বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা সোশাল মিডিয়ায় লেখেন, 'দিদিমণি তো আগেই মুছে দিয়েছেন মন থেকে, এবার দেওয়াল থেকে মোছা শুরু!'

এক বছরের বেশি সময় ধরে জেলবন্দি অনুব্রত

শুধুমাত্র অনুব্রত বা সুকন্যাই নন, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনও জেলে রয়েছেন। একাধিক বার খারিজ হয়েছে তাঁর জামিনের আর্জিও। গরু পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সায়গল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের। অভিযোগ, সায়গল নিজের প্রভাব খাটিয়ে পাচারকারীদের সাহায্য করেছিলেন। পাচারের টাকা থেকে সায়গল লাভবান হয়েছিলেন বলেও অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget