এক্সপ্লোর

Post Poll Violence: 'তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন বহু অভিযুক্ত..', ভোট পরবর্তী হিংসা মামলায় ফের তৎপর CBI

CB On Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন বহু অভিযুক্ত, লোকসভা নির্বাচনের আগে ফের তৎপর সিবিআই..

কলকাতা:  লোকসভা নির্বাচনের ( Lok Sabha election 2024) দিনক্ষণ ঘোষণা শোনার অপেক্ষায় গোটা দেশ। আর লোকসভা ভোটের আগে রাজ্যে একাধিক মামলায় জেরবার শাসকদল। ঠিক এমনই একসময় ২০২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence ) ফের তৎপর হল সিবিআই (CBI)।

'যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন বহু অভিযুক্ত..'

ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছিল একাধিক, সন্ত্রাসের অভিযোগ উঠেছিল অহরহ। আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার গুরুতর অভিযোগগুলির তদন্তে নামে CBI। তারপর কেটে গেছে আড়াই বছর। যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছেন বহু অভিযুক্ত। একাধিক পরিবার এখনও পায়নি সুবিচার। বারাসাতের নবপল্লিতে বিজেপি কর্মী খুনের ঘটনায়, আজ এক অভিযুক্তের সাথে কথা বলে CBI। এরপর CBI-এর তরফ থেকে একটি চিঠি ধরানো হয় তাঁকে। তার আগে নিহতের পরিবারের সাথে কথা বলেন CBI আধিকারিকরা। 

কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে

একুশের ভোটের ফল ঘোষণার দিন, কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের  বিরুদ্ধে। বিজেপির এই কার্যকর্তার 'হত্যাকাণ্ডে'-র অভিযোগে সক্রিয়ভাবে তদন্তে নেমেছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। যদিও তারপরেও কম জলঘোলা হয়নি।হাইকোর্টের নির্দেশে তদন্তভার গিয়েছিল সিবিআইয়ের হাতে। একুশের সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন-মারধর-হুমকি- লুঠপাট -সহ একাধিক ধারায় চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এই ঘটনার তদন্তে নেমে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেসময় তাঁর নাম সিবিআই চার্জশিটে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। তবে সেবার শুধু অভিজিৎ সরকারই নয় শুধু, আরও একাধিক মায়ের কোল ফাঁকা হয়েছিল একুশের প্রেক্ষাপটে।  

আরও পড়ুন, 'আমাকে ওরা মার্ডার করে দিত' নিশুতি রাতে অভিযোগকারিনীর বাড়িতেই 'পুলিশের পোশাকে হামলা'

রাজনৈতিক নেতা-কর্মীদের পরিবারের উপরেও হামলার অভিযোগ

একুশের ভোট পরবর্তী মামলায় উঠে এসেছিল ভিন্ন প্রেক্ষাপটে অভিযোগ। কোথাও ছিল সরাসরি খুনের অভিযোগ। কোনও ক্ষেত্রে হয়তো বেধড়ক মারধরের কয়েকমাস পর মৃত্যুতেও উঠেছিল খুনের অভিযোগ। এমন পার্টি অফিসে হামলা থেকে শুরু করে আরও একাধিক অভিযোগ উঠেছিল।  পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মীদের পরিবারের উপরেও হামলার অভিযোগ উঠেছিল।বিশেষ করে ডায়মন্ডহারবারে প্রাণ বাঁচাতে অসংখ্য বিজেপি নেতা ঘর ছাড়া হয়েছিলেন বলে অভিযোগ। সেবার ভোটের ফলাফলের পর রাজ্যে এসে খুনের ভয়াবহতা ও পরিসংখ্যান দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget