এক্সপ্লোর

Recruitment Scam Case: নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে CBI

CBI: এভাবে আদালতকে অপমান করা হচ্ছে, মন্তব্য করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।

প্রকাশ সিনহা, কলকাতা: যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করতে বলা হয়েছিল, তাঁদের কয়েকজনকে চার্জশিটে দেখানো হয়েছে সাক্ষী হিসেবে! আর এ নিয়েই প্রাথমিক দুর্নীতি মামলায় ফের একবার আদালতের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। গতকালই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি দাসদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল সিবিআই। যা নিয়ে এদিন প্রশ্ন তোলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক।  

প্রাথমিকে দুর্নীতি মামলায় বৃহস্পতিবারই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও OMR শিট মূল্যায়নকারী সংস্থা ভাইস প্রেসিডেন্ট নাইসার নীলাদ্রি দাসের বিরুদ্ধে ২০ পাতার চার্জশিট পেশ করেছিল সিবিআই। তার ২৪ ঘণ্টার মধ্যে সেই চার্জশিট নিয়ে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। এভাবে আদালতকে অপমান করা হচ্ছে, মন্তব্য করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। 

বৃহস্পতিবার সিবিআইয়ের চার্জশিটে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি দাসের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি এবং নথি জাল করা-সহ একাধিক ধারায় মামলা রুজু করার কথা বলা হয়েছে। কিন্তু কারও বিরুদ্ধেই দুর্নীতিদমন আইনে কোনও ধারা দেওয়া হয়নি। যদিও ধৃতদের বিরুদ্ধে FIR রুজুর সময় দুর্নীতিদমন আইনে মামলা করা হয়েছিল। শুক্রবার শুনানির শুরুতেই এ নিয়ে প্রশ্ন তুলে আলিপুর বিশেষ আদালতের বিচারক সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, 'কেন আমি এই চার্জশিট গ্রহণ করব?এই চার্জশিট কি গ্রহণযোগ্য?' এদিন ২০১৪-র প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলার তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারক বলেন, 'আপনার IO-কে জিজ্ঞেস করুন, আদালতের নির্দেশ তিনি মানেননি কেন?'

অতীতের শুনানির একটি তারিখ উল্লেখ করে বিচারক বলেন, ২০১৪ সালে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং এখনও চাকরি করছেন, তাঁদের বয়ান রেকর্ড করার আবেদন জানিয়েছিলেন তদন্তকারী অফিসার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমি পরিষ্কার নির্দেশ দিয়েছিলাম সেইসমস্ত ব্যক্তিদের অভিযুক্ত হিসেবে দেখাতে হবে এবং তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। কিন্তু সেটা করা হয়নি। 

সূত্রের খবর, বৃহস্পতিবার সিবিআইয়ের চার্জশিটে ৬২ জন সাক্ষীর নাম রয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন এমন রয়েছেন, যাঁরা টাকা দিয়ে চাকরি পাওয়ায় অভিযুক্ত এবং এখনও চাকরিতে বহাল রয়েছেন। আর এতেই এদিন ক্ষুব্ধ হন বিচারক। তিনি বলেন, 'এভাবে তো আদালতকে অপমান করা হচ্ছে। এটাকে আমি আদালত অবমাননা হিসেবেই দেখছি। আপনার তদন্তকারী অফিসারের এত সাহস হয় কী করে?'

সিবিআইয়ের আইনজীবী বলেন, এক ঘণ্টা সময় দেওয়া হোক। তিনি সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন। কিন্তু এদিন আর কোনও সময় দিতে রাজি হননি বিচারক। তিনি নির্দেশ দেন, পরবর্তী শুনানির দিন এই মামলায় যাবতীয় নথি নিয়ে হাজির থেকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে। ৩০ মে এই মামলার পরবর্তী শুনানি। 

আরও পড়ুন: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget