এক্সপ্লোর

Tapas Saha : চিঠি লিখেছেন, দেখা করতে দেওয়া হয়নি অভিষেকের সঙ্গে, দাবি CBI তদন্তের মুখে পড়া তাপস সাহার

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে।

সন্দীপ সরকার , কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তো আগেই তুলেছিলেন। এবার, আরও বিস্ফোরক অভিযোগ করলেন, নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর ব়্যাডারে থাকা তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ( Tapas Saha )। বললেন, দিদি আমাকে ভালবাসে, অন্যদের কেউ সেভাবে ভালবাসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু দেখা করতে দেওয়া হয়নি । 

' চিঠিটা অভিষেকের কাছে যাবে না '

' আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখেছি। এমন মজার ব্যাপার, ওই অফিসে অভিষেকের প্রতিনিধি ডোনা, টিনার সঙ্গে তার হৃদ্যতা। মধুর সম্পর্ক। সে আবার নদিয়া জেলার অবজারভার। আমি যদি একটা চিঠি দিই, তার হাতে পড়বে। সেই চিঠিটা অভিষেকের কাছে যাবে না। যায় না। ' বিস্ফোরক অভিযোগ তাপসের। 

গত বছর, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। সরকারি চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল। তদন্তে নেমে প্রবীর কয়াল-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের Anti Corruption Branch বা দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার, হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গেছে CBI-এর হাতে।

এই পরিস্থিতিতে তাপস সাহা বলছেন, ' সিবিআই আসলে আসুক। আমার সাথে এখনও যোগাযোগ করেনি। আমি তৈরি আছি। নোটিশ দিলে নিজাম প্যালেসে যাব। আমি জানাবো। আমি যা জানি বলব। ভুল করে থাকলেও বলবো। ঠিক করে থাকলেও বলবো। ' 

আরও পড়ুন :

 'মানুষ যাকে সার্টিফিকেট দেবে, তাকেই পঞ্চায়েতে পাঠাব' ঘোষণা করে দিলেন অভিষেক

মামলাকারীর কী অভিযোগ

তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইউসুফ আলি শেখ। ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান। তাঁর করা মামলার ভিত্তিতেই CBI-তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ইউসুফের দাবি, ছেলের চাকরির জন্য  প্রস্তাব দিয়েছিলেন বিধায়ক তাপস সাহা। ছেলে পরীক্ষাও দেয়নি। ১০ লক্ষের কনট্রাক্ট হয়েছিল, প্রথমে ২ লক্ষ টাকা ২০২১-এর জুলাইতে দেন তিনি, তারপরে মেরিট লিস্টের একটা পাতা দেওয়া হয়। সেই মেরিট লিস্টের পাতায় ছেলের নাম ছিল। ছেলে দেখে বুঝতে পারে মেরিট লিস্ট জাল। তাপরই তিনি আদালতে যান।

এর পিছনে 'বড় ষড়যন্ত্র' দেখছেন তাপস। সব মিলিয়ে, দুর্নীতি ইস্যুতে এখন তৃণমূলের অন্দরের তুমুল ডামাডোলের পরিস্থিতি।

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীও
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীও
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget