এক্সপ্লোর

Cow Smuggling Case: গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব CBI-এর

'এনামুল-আব্দুল লতিফের সঙ্গে যোগসাজশে ছিলেন কাস্টম অফিসাররা। কাস্টম অফিসারদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত'।

কলকাতা: গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব। ৪ কাস্টমস অফিসারকে চলতি সপ্তাহেই তলব করল সিবিআই। নিজাম প্যালেসে ৪ কাস্টমস অফিসারকে তলব করল সিবিআই। 'এনামুল-আব্দুল লতিফের সঙ্গে যোগসাজশে ছিলেন কাস্টম অফিসাররা। কাস্টম অফিসারদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত'। সিবিআই চার্জশিটে উল্লেখ। ইতিমধ্যেই একাধিক কাস্টমস অফিসারের বাড়িতে তল্লাশি করে সিবিআই। 

গরুপাচার মামলায় শুল্ক দফতরের আধিকারিকদের তলব করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাস্টমস অফিসারদের যোগসাজশেই চলত গরু পাচার। ঘুরপথে গরু কিনে পাচার করা হত বাংলাদেশে। সেই সূত্র ধরেই এবার শুল্ক আধিকারিকদের তলব করা হয়েছে। অন্যদিকে, গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের তিহাড়-বাসের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল। পিছোল জেল-বদলের আবেদনের শুনানি। 

পয়লা বৈশাখ পর্যন্ত তিহাড়েই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল বীরভূমের তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদ। আর এর মধ্যেই গরুপাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির রেডারে আরও এক কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। বিএসএফের পর এবার কাস্টমস শুল্ক দফতরের ৪ আধিকারিককে তলব করল সিবিআই চলতি সপ্তাহেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে সোমবার রবীন্দ্র সরণির GST অফিসে হানা দেন সিবিআই আধিকারিকরা। 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, শুল্ক দফতরে কর্মরত দুই আধিকারিক এখানে বদলি হয়েছেন। ২০১৫-২০১৮ পর্যন্ত এঁদের পোস্টিং ছিল মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে। গরুপাচারকাণ্ডে দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এবং অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। একইসঙ্গে গরুপাচারকাণ্ডে জেল খাটছেন গরু ব্যবসায়ী এনামুল হক ও বিএসএফ কমাডান্ট সতীশ কুমার। এবার গরুপাচারে শুল্ক দফতরের আধিকারিকদের প্রত্যক্ষ যোগ থাকার প্রমাণ মিলেছে বলে সিবিআইয়ের দাবি।

আদালতে চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সির দাবি, গরুপাচারের কিংপিন শেখ আবদুল লতিফ ও গরু ব্যবসায়ী এনামুল হকের সঙ্গে শুল্ক দফতরের কয়েকজন আধিকারিকের সরাসরি যোগাযোগ ছিল।  এই কাস্টমস অফিসারদের যোগসাজশেই ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত বলে সিবিআইয়ের দাবি। গত সপ্তাহে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় একাধিক কাস্টমস আধিকারিকের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সূত্র ধরেই এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে শুল্ক দফতরের ৪ আধিকারিক।  

এদিকে, সোমবার গরুপাচারকাণ্ডে ইডি-র মামলায় অনুব্রতকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হলে, ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি, আইনজীবীকে খুনের প্রতিবাদে দিল্লি বার কাউন্সিলের ডাকা ধর্মঘটের জেরে এদিন পিছিয়ে যায় অনুব্রতর জেল-বদলের শুনানিও। এদিন আদালত থেকে তিহাড়ে ফেরত যাওয়ার সময়, ফের শারীরিক অসুস্থতার কথা বলেন অনুব্রত। ৫ মে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর জেল-বদলের আবেদনের মামলার শুনানি হবে। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget