এক্সপ্লোর

Birbhum News : 'আমি সব জায়গায় জিতি, কিন্তু নিজের ওয়ার্ডে হারি, কলকাতায় কথা শুনতে হয়', আক্ষেপ মন্ত্রী চন্দ্রনাথের

TMC News : গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে বোলপুর পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। ১৮টিতে তারা পিছিয়ে ছিল।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : বীরভূমে দলের অনুষ্ঠানে গিয়ে হার-জিতের প্রসঙ্গে সরব হলেন বোলপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। নিজের ওয়ার্ডে তৃণমূলের হার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হার নিয়ে যে দলের অন্দরেই কটাক্ষের শিকার হতে হয় সেই কথাও জানান। হার নিশ্চিত জেনে এই মন্তব্য বলে কটাক্ষ করেছে বিজেপি। 

বোলপুরের তৃণমূল বিধায়ক। রাজ্যের মন্ত্রী। এবার বিধানসভা ভোটের আগে তাঁর মুখেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। চন্দ্রনাথ সিন্হা বলছেন, "আমাদের নানান কথা শুনতে হয় কলকাতায়, যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি, কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার বৈঠক হয়, তখন আমাকে কটাক্ষ শুনতে হয়, অনেক কাজ করার ইচ্ছে থাকলেও অনেক কাজ দেয় না। বলে যে না, আগে জিতে এস। কেষ্ট-দার ওয়ার্ডেও বৈঠক ছিল, ওখানেও আমরা হারি, এই দুটো ওয়ার্ড আমরা হারি। এই হারার ফলে আমাদের দু'জনকেই কলকাতায় কথা শুনতে হয়।"

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "উনি (চন্দ্রনাথ সিন্হা) স্বীকার করে নিয়েছেন যে নির্বাচনের সময়ে উনি এবং বাংলার বাঘ তিনিও তাঁর নিজের ওয়ার্ডে হারেন, আগামী সময়েও হারবেন, তাই হার নিশ্চিত জেনে মানুষকে বলছেন, আপনারা বলে দিন বলে দিয়ে আমাকে হারান, আমি কিছু মনে করব না। এখন মন্ত্রী মশাইকে , তাঁর দল টিকিট দেওয়ার সাহস দেখাবে কী?" 

গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে বোলপুর পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। ১৮টিতে তারা পিছিয়ে ছিল। অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিন্হার বাড়ির ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল। এবার কী হবে? সেটাই দেখার। 

গতমাসে রামপুরহাটে সভা করে বীরভূমে বিরোধী-শূন্য করার ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার সঙ্গে সঙ্গে রাজ্যে আড়াইশো আসনের লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছিলেন। অভিষেক বলেছিলেন, "গত নির্বাচনে ১১টি আসনের মধ্যে বীরভূমের মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময়...যে অবদান রেখেছেন এই জেলার মানুষ...২০১১, ২০১৬, ২০২১...কার্যত অনস্বীকার্য। ২০২৬-এ চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার হবে। কিন্তু, এবার ১০ নয়, ১১-০ তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমে কত বুথ আছে ? ৩,৬০০। আজ কথা দিতে হবে, এই ৩,৬০০ বুথ থেকেই বাংলা-বিরোধীদের ভো-কাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। দেখলাম কেষ্টদা বলেছেন, মা-কে বলে এসেছি ২৩০টা আসন দিতে হবে। আমি তো আজকে ২০টা আরও বাড়িয়ে বলব। ২৫০ আসনে তৃণমূলকে জেতাতে হবে। নাহলে যে দল ৭০টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামীদিনে এরা বাংলার কী অবস্থা করবে খালি একবার ভেবে দেখুন। তাই এদের শুধু হারানো নয়, শূন্য করতে হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget